চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 24, জুলাই 2026
in বিনোদন
A A
শাকিব ও প্রীতম একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী সিনেমায় সাম্প্রতিক সবচেয়ে সফল অভিনেতা-সংগীত পরিচালক জুটিগুলোর একটি নিঃসন্দেহে শাকিব খান ও প্রীতম হাসান! ‘লাগে উড়া ধুরা’ থেকে শুরু করে ‘চাঁদ মামা’; সর্বশেষ ‘জ্বালা জ্বালা’-একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন এই দুই তারকা।

শুধু জনপ্রিয়তাই নয়, শাকিব-প্রীতম জুটির গান মানেই যেন ইউটিউবে ১০০ মিলিয়ন ছাড়াচ্ছে!

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়া ধুরা’ গানটি মুক্তির পর থেকেই দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউবের গ্লোবাল চার্টেও জায়গা করে নেয় এবং বাংলা গানের ইতিহাসে অন্যতম বড় সাফল্যের নজির স্থাপন করে।

পাশাপাশি দুই বাংলা জুড়ে এই গান নতুন উন্মাদনা তৈরি করে। বিয়ে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; সবাই মেতে ওঠে লাগে উড়াধুরা-তে! বর্তমানে দুই চ্যানেল মিলিয়ে এই গানের ভিউ ৫০৩ মিলিয়নের বেশি!

অন্যদিকে, ২০২৫ সালের ‘বরবাদ‘ সিনেমার ‘চাঁদ মামা’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গানটি সম্প্রতি প্রীতমের ইউটিউব চ্যানেল থেকে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, অন্যদিকে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউবে শত মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে ভিউ!

শুধু আলাদা গান হিসেবেই নয়, শাকিব খানের তুফান, বরবাদ সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই গানগুলো।

‘তুফান’-এর ক্ষেত্রে ‘লাগে উড়া ধুরা’ যেমন মুক্তির আগে ও পরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল, তেমনি ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’ও সিনেমাটির প্রচার ও দর্শক টানতে বড় ভূমিকা রাখে।

অর্থাৎ, গানগুলো কেবল ইউটিউবেই রেকর্ড গড়েনি, সিনেমাগুলোর জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

‘লাগে উরাধুরা’ এবং ‘চাঁদ মামা’ দুটি গানই ম্যাসিভ আকারে জনপ্রিয় হয়ে ওঠায় শাকিব-প্রীতম জুটির কাছে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। সামনে এই জুটির আরও সুপারহিট গান দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
Tags: গানপ্রীতম হাসানলিড বিনোদনশাকিব খান
Previous Post

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

Next Post

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

Next Post
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু যুক্তরাষ্ট্র সফরে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

গোসলের সময় দুধ দিয়ে গাজী নজরুল ইসলামের আসনে দুধ ঢালছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT