চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির ঈদ আয়োজনে বিশেষ আকর্ষণ শাকিব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 31, মে 2025
in বিনোদন
A A
শাকিব খানসহ অন্যান্য শিল্পীদের ঈদ অনুষ্ঠানে পারফর্মেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জনপ্রিয় ঈদ ম্যাগাজিন আনন্দমেলা-তে আসছেন মেগাস্টার শাকিব খান। ঈদের পরদিন মাসুমা নাবিলার উপস্থাপনায় ‘ঈদ আড্ডায় শাকিব খান’ নামে আরো একটি অনুষ্ঠানের অতিথি হয়েছেন জনপ্রিয় এই চিত্রতারকা।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিটিভি জানায়, ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্মেন্সের পাশাপাশি শাকিব খানের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন তিশা।

অন্যদিকে, নাবিলার সঙ্গে ঈদ আড্ডা অনুষ্ঠানে শাকিব খান তার ঈদ উদযাপন, আসন্ন ঈদের তাণ্ডব সিনেমা এবং ক্যারিয়ারের সাফল্যের অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শাকিব খানসহ অতিথিরা চ্যানেল আই অনলাইন ঈদ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘আনন্দমেলা’র এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।

বৈচিত্রময় এ আয়োজনে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র নিয়ে তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা।

সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ‘ওহে শ্যাম, প্রেমের বাক্স, ও দয়াল’ গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং ‘মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি।

শাকিব খান এর ঈদ বিশেষ অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনের জন্য পারফর্ম করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরো একটি বড় চমক। কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।

এছাড়া ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আর্ন্তজাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার। রয়েছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব।

এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ঈদের এই বিশেষ ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

অন্যদিকে, মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘ঈদ আড্ডায় শাকিব খান’ প্রচারিত হবে ঈদের পরদিন রাতে।

Tags: দীঘিনুসরাত ইমরোজ তিশাপূজা চেরীমাসুমা নাবিলালিড বিনোদনশাকিব খান
Previous Post

নির্বাচনের মাধ্যমে সংসদ কার্যকর করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

Next Post

গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রসঙ্গে নগদের ব্যাখ্যা

Next Post
চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রসঙ্গে নগদের ব্যাখ্যা

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সদর দপ্তর, ভবনটি দৃশ্যমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয়ে বৃষ্টি ঝরাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT