চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল: ছেলে জয়কে নিয়ে আবেগঘন শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
শাকিবের ছেলে জয় সঙ্গে শাকিবের ছবি, গাড়ির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল।’- একমাত্র পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষে তাকে উদ্দেশ্য করে এভাবেই বললেন দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ছেলে জয়ের পঞ্চম জন্মদিন। বিশেষ এই দিনে শাকিব তার ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে এক আবেগঘন স্ট্যাটাসে মন উজাড় করে কথা বলেন।

শাকিব-অপুর বিচ্ছেদ হলেও পিতা-পুত্র শাকিব-জয়ের সম্পর্কটা ভীষণ মজবুত বলে জানান শাকিব। সন্তানের জন্য জনপ্রিয় এ নায়কের ভালোবাসার কোনো কমতি নেই। বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করেন শাকিব। নিয়মিত খোঁজখবর রাখেন। সময় পেলেই সন্তানের সাথে সময় কাটান এই নায়ক।

জয়কে নিয়ে শাকিব খান লেখেন, তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

শাকিব আরও উল্লেখ করেন, পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ, তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার।

শুধু জন্মদিন নয়, জয়ের জন্য শাকিব খানের কাছে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশ সেরা এ নায়ক বলেন, তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটিদিন গুরুত্বপূর্ণ।

বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা- ছেলের জন্মদিনে এভাবেই মন উজাড় করে লেখেন ‘নবাব’ খ্যাত এই চিত্রনায়ক।

Tags: অপু বিশ্বাসআব্রাম খান জয়জয়বিচ্ছেদবিয়েলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণের কারবার বন্ধের নির্দেশ

Next Post

এবার দাড়ি কাটায় তালেবানের নিষেধাজ্ঞা

Next Post
একজন পুরুষের দাড়ি কাটছেন অন্য একজন পুরুষের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দাড়ি কাটায় তালেবানের নিষেধাজ্ঞা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT