চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেজাল পণ্য রোধে সোচ্চার শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বিশেষ অতিথি ও অতিথিরা ভেজাল পণ্য রোধে সোচ্চার শাকিব অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে ছয়লাব নকল ও ভেজাল পণ্য। বিশেষ করে কসমেটিকস পণ্যের অবস্থা আরও ভয়াবহ। ভেজাল পণ্য ব্যবহারে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন ক্যানসারের মতো মরণব্যাধি রোগেও। এসবের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির কর্তারা মনে করেন, দায়বদ্ধতা ও সচেতনতা পারে নকল ভেজাল পণ্য থেকে মানুষকে রক্ষা করতে। 

সাধারণ মানুষের মধ্যে সচেতনা বাড়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবার যুক্ত করলেন সুপারস্টার শাকিব খান ও তার কসমেটিকস প্রতিষ্ঠান রিমার্ক এইচবি ও হারল্যানকে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জনপ্রিয় এই চিত্রতারকা পরিচালিত প্রতিষ্ঠান এবং স্কিন কেয়ার এন্ড বিউটি প্রডাক্টস ম্যানুফ্যাকচারার এক্সপোর্টসের সঙ্গে চুক্তি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় রিমার্ক-এর পরিচালক শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্টস অব বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল আম্বিয়াসহ অনেকে।

সফিকুজ্জামান বলেন, সাধারণ মানুষদের সচেতন করতে সুপারস্টার ও তার প্রতিষ্ঠানকে যুক্ত করা। যে প্রতিষ্ঠানের পণ্যগুলোর গুণগত মান অনেক উন্নত, এসব পণ্য গ্রহণ করলে সাধারণ মানুষ নকল ও ভেজাল পণ্য ত্যাগ করা শুরু করবে এবং প্রতারিত হওয়া বন্ধ হবে।

“বাংলাদেশের এমন কোনো কসমেটিকস পণ্য নেই সেখানে নকল নেই। ইমপোর্টের মাধ্যমে (লাকেজ পার্টি) বিভিন্ন পণ্য বাংলাদেশে আসে। যারা আমদানি করে সেই আমদানিকারকদের সঠিক তথ্য থাকে না। সেগুলো সরকারকে ট্যাক্স দিচ্ছে না। এসব পণ্য ব্যবহারে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কেরানীগঞ্জে যেসব কসমেটিকস উৎপাদন হয় আমার ধারণা পৃথিবীর যে কোনো নকল পণ্য সেখানে উৎপাদিত হয়। ভেজাল পণ্য উৎপাদনে যদি নোবেল প্রাইজ থাকে তাহলে কেরানীগঞ্জ থেকে প্রতিবারই পেত। এসব ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির সন্ধান পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে অভিযানে যাচ্ছি। আশা করছি এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়া সুফল বয়ে আনবে। মানুষ নিশ্চিন্তে অথেনটিক পণ্যের সুবিধা পাবে।” এমনটাই বলছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

সিনেমার মাধ্যমে আম জনতার কাছে পৌঁছেছেন শাকিব খান। এ কারণে সাধারণ মানুষ তার উপর আস্থাশীল। সেই আস্থার প্রেক্ষিতে মানুষের কাছে ভেজালমুক্ত কসমেটিকস পণ্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে রিমার্ক হারল্যান। এর পরিচালক শাকিব খান বলেন, ভেজাল পণ্য ব্যবহার করে মানুষ ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভোক্তাদের প্রতারিত হওয়া ক্রমশ বেড়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।

তিনি বলেন, আমরা কসমেটিকস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিচ্ছি। আমরা এমন কিছু পদক্ষেপ নিতে চাই যা ক্রেতাদের সঠিক পণ্য সরবরাহ করবে এবং ভেজাল পণ্য থেকে রক্ষা করবে। সাধারণ মানুষের প্রতি আহবান জানাই, কসমেটিকস পণ্য কেনার আগে সচেতন থাকবেন।

আশরাফুল আম্বিয়া বলেন, ভোক্তাদের উন্নত মানের পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এ কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে একত্রিত হয়েছি। আমাদের এই উদ্যোগে সবাইকে পাশে চাই। আমরা সবাই মিলে ভোক্তা স্বার্থ সংরক্ষণ করবো।

Tags: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররিমার্ক হারল্যানশাকিব খান
Previous Post

মেডিকেল টিমের কাছে যাবেন এচেভেরি

Next Post

এক বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষিকা, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

Next Post
বিদ্যালয় ভবন ও শিক্ষার্থীরা, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষিকা, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

এতিহাদ এয়ারওয়েজ জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডকে মাদ্রিদে যাওয়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT