চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব যেন বাংলার আল্লু অর্জুন, নেটিজেনদের হুল্লোড়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 11, মার্চ 2024
in বিনোদন
A A
শাকিব খান একটি অনুষ্ঠানে উপস্থিত, সবার মাঝে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক পোশাক, চোখে সানগ্লাস, মুখ ভর্তি খোঁচা দাঁড়ি, ঘাড় ছাপিয়ে আছে লম্বা চুল! এমন একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুপারস্টার শাকিব খান। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। তার অনুসারীরা এই ছবিটি তাদের ফেসবুক স্টোরিতে বা প্রোফাইল পিকচারে দিচ্ছেন!

বিভিন্ন ফেসবুক গ্রুপে শাকিবের এই ছবিটি পোস্ট করে অনুসারীরা লিখছেন, ভারতের দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনেরর কথা। তাদের কাছে, শাকিবকে ‘পুষ্পা’ ছবির ওই নায়কের মতো লাগছে! শত শত মন্তব্যে শাকিবের ভক্তরা বলছেন, সেরা লুকে শাকিব খান, তিনি যেন বাংলার আল্লু আর্জুন!

কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে ২০ মার্চ থেকে শুরু হবে শাকিবের নতুন অ্যাকশন ছবি ‘তুফান’। সেই ছবির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এই তারকা। পরিবর্তন আনছেন শারীরিক গড়নে।

পরিচালক রায়হান রাফী নিজেও শাকিবের এই ছবিটি নিজের স্টোরিতে দিয়ে ‘তুফান’ নামটি উল্লেখ করেছেন। তাই অনেকে ধরেই নিয়েছেন শাকিবের লুকটিকে ‘তুফান’ ছবির।

তবে রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে বললেন, ঠিক এই লুকটা থাকবে এমনটা না, তবে এই টাইপের নতুন লুক থাকবে। আমি বিশ্বাস করি শাকিব ভাইয়ের তুফান লুক এর চেয়েও জোশ হবে। সবাইকে চমকে দিবে। সব গুছিয়ে নিয়েছি। ২০ মার্চ থেকে শুটিংয়ে নামবো। হাতে এখনো দশ দিন সময় আছে। আমি, শাকিব ভাই কেউ একটি দিনও কিন্তু বসে নেই। দুই চারদিনের মধ্যে আরও যে সারপ্রাইজ আছে সেগুলো জানাবো।

এর আগে পরিচালক ‘পরাণ’ ও ‘সুড়ঙ্গ’ নামে ব্লকবাস্টার ছবির পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, তুফান ছবিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন ঢালিউড রাজকুমার শাকিব খান।

গল্পটি নব্বই দশকের। রাফীর কথা, তৎকালীন বাংলাদেশে একাধিক গ্যাংস্টার বা মাফিয়া-গডফাদার ছিল। তারা প্রত্যেকে স্টাইলিশ ছিল। বাইরের দেশের দর্শকরা এতো গ্যাংস্টার নিয়ে সিনেমা দেখে কিন্তু বাংলাদেশে হয় না। তুফান হবে তেমনই এক সিনেমা। যা হতে পারে বাংলা ছবির দৃষ্টান্ত!

গেল বছর ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ উপহার দেওয়ার পর বর্তমানে একই প্রযোজক ও পরিচালক (আরশাদ আদনান-হিমেল আশরাফ) ‘রাজকুমার’ শেষ করলেন শাকিব খান। আগামী ঈদে মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।

এছাড়া বাংলাদেশ থেকে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে শাকিবের ‘দরদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। অনন্য মামুনের পরিচালনায় এটি ঈদ ছাড়াই আগামীতে পাঁচটি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Tags: অ্যাকশন সিনেমাআল্লু অর্জুনতুফাননেটিজেনরাফীলিড বিনোদনশাকিবশাকিব খান
Previous Post

সত্যি হলো জল্পনা, সেরা ছবি ‘ওপেনহাইমার’

Next Post

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

Next Post
প্রেস সচিব ইহসানুল করিমের পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

গাজায় ইসরায়েলি হামলায় আহত ও নিহতদের জন্য উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজা শুরুর আগের দিনও গাজায় ইসরায়েলি হামলায় বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT