চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গ জুড়ে পোস্টারে শাকিবের ‘তুফান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 03, জুলাই 2024
in বিনোদন
A A
পশ্চিমবঙ্গ জুড়ে পোস্টারে শাকিবের 'তুফান' সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে রমরমা চলছে ‘তুফান’। এবার সুপারস্টার শাকিব খানের এ ছবিটি মুক্তি পাচ্ছে ভারতে।

মুক্তির আগে পশ্চিমবঙ্গ শহর জুড়ে জোর প্রচারণা চলছে। মেট্রোরেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিবের ‘তুফান’ এর পোস্টার। সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশের মতো সেখানেও ‘তুফান’ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে।

বাংলাদেশে ‘তুফান’র অভূর্তপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানকার সংবাদমাধ্যম, সিনেমা বিশ্লেষকরাও ‘তুফান’ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপার বাংলার সিনেমা প্রেমীরা তুফান দেখার জন্য মুখিয়ে আছেন। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে সেইসব কথাই বারবার বলছেন।

এদিকে, ‘তুফান’ মুক্তি উপলক্ষে বুধবার বিকেলের ফ্লাইটে কলকাতা উড়াল দিয়েছেন শাকিব খান। সেখানে তিনি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নেবেন। প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে; সেখানকার মধ্যমনি হওয়ার কথা আছে শাকিবের। সঙ্গে আরও থাকবেন পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলরা।

গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’। শাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। মুক্তির পর ‘তুফান’ দুসপ্তাহেই ব্লকবাস্টার হয়ে ওঠে। বর্তমানে দুবাই, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা ‘তুফান’ আগ্রহ নিয়ে উপভোগ করছেন।

পরিচালক রাফী জানান, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে। এখনো দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সর্বাধিক শো চলছে।

Tags: কলকাতাগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীতুফাননাবিলাপশ্চিমবঙ্গফজলুর রহমান বাবুমিমি চক্রবর্তীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

আবারও বাবা হতে যাচ্ছেন আরবাজ খান?

Next Post

শাহবাগ থেকে সরে গেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

Next Post
শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগ থেকে সরে গেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পিতৃত্বকালীন ছুটির জন্য নীতিমালা করতে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT