চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের সঙ্গে আবারও মার্কিন অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী শাকিবের সঙ্গে মার্কিন অভিনেত্রী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাওয়া সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। নতুন করে জনপ্রিয় এই চিত্রতারকার বিপরীতে কাজ করলেন আরও এক মার্কিন অভিনেত্রী, যার নাম কেলসি নটেজ! 

পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যে মোড়ানো দ্বীপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাহামা দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই দ্বীপে এবার বিজ্ঞাপনের শুটিং করলেন শাকিব। সেখানে তার সঙ্গে দেখা যাবে কেইলিকে।

এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। তিনি জানান, হাওয়াই এবং বাহামা এই দুটি দ্বীপ টার্গেট করেছিলাম। পরে বাহামা কনফার্ম হয়।

বিজ্ঞাপনটি শাকিব খানের কোম্পানি অথেনটিক কসমেটিকস প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য লিলি সাবানের। প্রচারে বৈচিত্র্য ও নজর কাড়তে শাকিবকে নতুনভাবে হাজির করা হচ্ছে।

পোস্ট প্রডাকশনে থাকা বিজ্ঞাপনটির টিভি কমার্শিয়ালে দৈর্ঘ্য হবে ৩০ সেকেন্ডের মতো! অনলাইনে প্রকাশ হতে পারে আরও বড় দৈর্ঘ্যে। বিজ্ঞাপনটির জিঙ্গেল লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও কণ্ঠ দিয়েছেন আগুন এবং সংগীত করেছেন সিমন। এর টাইটেল তুমি অনন্যা।

ফেব্রুয়ারিতে ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন সেখানে তিনি বিজ্ঞাপনটির শুটিং করেন। শিগগির এটি প্রচারে আসার কথা আছে।

পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, আমার কাছে মনে হয় না ইন্ডিয়ান বা বাংলাদেশি বা সাউথ এশিয়ান কেউ ওই লোকেশনে গিয়ে শুটিং করেছেন। এতটুকু আগে থেকে বলতে পারি বিজ্ঞাপনটি অনএয়ারে আসার পর দর্শক শাকিব ভাইকে দেখে চমকে যাবেন।

Tags: বিজ্ঞাপনমার্কিন অভিনেত্রীরিমার্ক হারল্যানলিড বিনোদনশাকিব খান
Previous Post

পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে যা বলছেন ভারতের ক্রীড়ামন্ত্রী

Next Post

ব্যয় ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়

Next Post
স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যয় ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়

পবিত্র জুমাতুল বিদা'য় মুসলিম উম্মার শান্তি কামনা, মুসল্লিরা একত্রে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র জুমাতুল বিদা’য় মুসলিম উম্মার শান্তি কামনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT