চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

পুরাই ইন্টারন্যাশনাল ভাইব, শাকিবের 'জয়ধ্বনি'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 24, এপ্রিল 2026
in বিনোদন
A A

প্রকাশিত হয়েছে মেগাস্টার শাকিবের খানের পারফর্মে এক উদযাপনের গান, আর এই গানটির নাম ‘জয়ধ্বনি।

নাহ এটি কোনো সিনেমার গান নয়, বরং দেশের অ-প্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি তৈরি হয়েছে।

নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে এম-রাইজ। চোখ ধাঁধানো ভিউজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে দর্শকরাও বিস্মিত হচ্ছেন। বলছেন, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলাতে এতো বড় আয়োজনের গান আগে কখনই হয়নি! আবার কেউ কেউ বলছেন, এটি বাংলার সেরা সেলিব্রেশন এনথেম!

শাকিব খান ও আদনান আল রাজীব

বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘জয়ধ্বনি’-তে মেতে আছেন নেটিজেনরা। ২৪ ঘণ্টার আগেই সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম থেকে গানটি প্রায় কোটি দর্শক দেখেছেন! হাজার হাজার মন্তব্য চোখে পড়েছে।

সেইসব মন্তব্যে দেখা যাচ্ছে, শাকিব খান ও নির্মাতা আদনানের ভূয়সী প্রশংসা! অনেকেই লিখছেন, এই নায়ক-পরিচালক জুটি যদি সিনেমা করেন। তাহলে নিশ্চিত বক্সঅফিসে বাজিমাৎ করবে!

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। যেটা দেখে দর্শকরা বলছেন, পুরাই ইন্টারন্যাশনাল ভাইব!

ধারণা করা যাচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাবে। সেইসঙ্গে টিকটক, রিলস এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতেও ‘জয়ধ্বনি’র জয়জয়কার দেখা যাবে শিগগির।

M-Rise জানাচ্ছে, এই গানটি এমন এক শক্তি তৈরি করেছে, যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একই অনুভূতিতে যুক্ত করেছে।

শহরের ব্যস্ততা থেকে গ্রামের সরলতায়, সব জায়গায় এই সুর এখন একটাই কথা বলছে, আমরা একসাথে উদযাপন করছি।

এই প্রজেক্টে শাকিব খানের উপস্থিতি সকল শ্রেণীর মানুষের সাথে একটি গভীর সংযোগ তৈরি করেছে। সেই সাথে আদনান আল রাজীব এর ক্রিয়েটিভ ভিশন পুরো কাজটিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা, যেখানে প্রতিটি দৃশ্য একটি বড় উদযাপনের অংশ বলে মনে হয়।

‘M-Rise জয়ধ্বনি’ একটি নতুন সেলিব্রেশন কালচার তৈরি করেছে, যেখানে উদযাপন মানে শুধু আনন্দ নয়, বরং নিজের দেশকে নতুনভাবে অনুভব করা। এই গানটি প্রমাণ করেছে, যখন গল্প, সুর এবং আবেগ এক হয়ে যায়, তখন সেটি শুধুমাত্র একটি গান নয়, হয়ে ওঠে একটি জাতীয় অনুভূতি। M-Rise সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.mrisebd.com

Tags: আদনান আল রাজীবএম-রাইজজয়ধ্বনিলিড বিনোদনশাকিব খান
Previous Post

চুয়াডাঙ্গা: হামে শিশু মৃত্যুর প্রথম ঘটনা

Next Post

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

Next Post
ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT