চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার পরিবারের সদস্যরাও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 13, এপ্রিল 2025
in বিনোদন
A A
শাকিব খান একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির পর থেকে সারাদেশে ভাল ব্যবসা করছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। প্রথমদিন থেকে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকেট সংকট দেখা গেছে। দর্শকরা টিকেট না পেয়ে হতাশ হচ্ছে, সিনেপ্লেক্সে বরবাদের টিকেট না পেয়ে অন্য সিনেমা দেখছেন অনেকে।

দর্শকদের মতো শাকিব খানের পরিবারের সদস্যরাও বরবাদের দেখা জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং শাকিব খান।

শাকিব খান বলেন, আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি। প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।

দর্শকদের মধ্যে ‘বরবাদ’ নিয়ে উন্মাদনা বিরাজ করলেন চুপচাপ শাকিব খান। দুদিন আগে শুক্রবারে সারাদেশে ঈদের দিনের মতো ব্যবসা করেছে বরবাদ। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, পহেলা বৈশাখের দিনেও সারাদেশের হলগুলোতে ‘বরবাদ’ ফের উন্মাদনা তৈরি করবে।

এদিকে, বাংলাদেশে সাফল্যের পর বরবাদ আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই দুদেশে ছবিটির পরিবেশনা করছে শাকিব খানের ডিসট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, গ্লোবাল মার্কেটেও বরবাদ সাফল্য বয়ে আনবে।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাতদিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।

Tags: এসকে ফিল্মসবরবাদলিড বিনোদনশাকিব খান
Previous Post

‘রাজনীতি করলে শিল্পীদের সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত’

Next Post

মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

Next Post
মেক্সিকোতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলাদেশে তরুণরা মোটরসাইকেলে দ্রুত গতিতে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলে তরুণদের ‘গতির ঝড়ে মৃত্যু’ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT