চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন কসমেটিকস পণ্যের ব্যবসায় শাকিব?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in বিনোদন
A A
সাইমন শিল্পী সমিতি ছাড়লেন, হাসিমুখে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বাণিজ্যে সফলতা দেখিয়েছেন ঢালিউড রাজকুমার শাকিব খান। প্রযোজনা করেছেন একাধিক ছবি। এবার এই তারকা শুরু করলেন প্রসাধনীর ব্যবসা।

রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন দুই বাংলার জনপ্রিয় এই চিত্রতারকা।

যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউম পণ্য পাওয়া যাবে। এই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার বেলা ১২টায় টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজন রাখা হয়। এখানেই শাকিবের নামের আগে কর্পোরেট ব্যবসায়ী ট্যাগ যুক্ত হয়। অনুষ্ঠানে শাকিব খান জানান, তার এই প্রতিষ্ঠানে কয়েক বছরের মধ্যে হাজারও মানুষের কর্মসংস্থান হবে।

২০২১ সালে দীর্ঘ নয়মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। বড় পরিসরে ব্যবসা শুরু পরিকল্পনাটা তার মাথায় তখনই আসে। শাকিব বলেন, আমেরিকায় এক বন্ধুর সঙ্গে ব্যবসা নিয়ে আলাপ করছিলাম। ভাবছিলাম কি করা যায়। সেই বন্ধু আমাকে পরামর্শ দেন প্রসাধনীর ব্যবসা করার।

শাকিব বলেন, নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। এছাড়া চোরাকারবারিদের মাধ্যমে আসা এইসব মানহীন পণ্যসমূহ ব্যবহারের ফলে আমাদের স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। পাশাপাশি দিনের পর দিন নকলপণ্যের পিছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। সবদিক বিবেচনা করে আমি প্রসাধনীর ব্যবসায় নেমেছি। আমার সঙ্গে আছে দেশের নাম্বার ওয়ান কোম্পানি ওয়ালটন।

শাকিব খান জানান, বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে পারফেক্ট স্কিন কেয়ার পণ্য উৎপাদন করে থাকি যা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে। রিমার্ক হবে বাংলাদেশের প্রথম মডেল ইন্ডাস্ট্রি যার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ নতুন ভাবে জায়গা করে নিবে। দেশের স্কিন কেয়ার ও কালার কসমেটিকস সেক্টরের সর্বোচ্চ বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানি নির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে।

”আমেরিকা, জার্মান, কোরিয়ার পণ্যগুলো বিশ্ববিখ্যাত। এগুলোর মতো আমার পণ্যও সুনাম অর্জন করবেন ইনশাল্লাহ। এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নিয়েছি দেশের সেরা রিটেইল কসমেটিকস চেইন হারল্যানকে। সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের শো-রুম উদ্বোধন হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারও শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দেবে হারল্যান। আমি বিশ্বাস করি একদিন সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়বে হারল্যানের সেবার পরিধি।”

শাকিব খান তার বক্তব্যে বলেন, দেশের বিদ্যমান সকল নীতিমালা মেনে আমরা এক অভুতপুর্ব দৃষ্টান্ত উপস্থাপন করব এবং নিজেদের দেশসেরা কোম্পানি হিসেবে গড়ে তুলবো। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের ভালোবাসার কারণেই আমি এতদূর এসেছি। এবার আমি আমার অথেনটিক কসমেটিকস পণ্যের মাধ্যমে সবার আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে পারব। আমার মতই আমার প্রোডাক্টও পুরো দেশ ও দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বব্যাপী দেশের জন্য সম্মান বয়ে আনবে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

Tags: অভিনয়পণ্যলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

দুই শিশু কন্যাসহ স্বামীকে গুলি করে হত্যা পরে নারীর আত্মহত্যা

Next Post

সাকিবদের হারিয়ে আসর শুরু তামিমের বরিশালের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান মাঠে ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের হারিয়ে আসর শুরু তামিমের বরিশালের

ভারত সীমান্তে মিয়ানমার সেনাদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ঢুকেছে মিয়ানমারের শত শত সেনা সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT