চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নিয়ে শুধু বিপিএলে সীমাবদ্ধ থাকতে চান না শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in বিনোদন
A A
প্রতিষ্ঠানিক পোশাক পরা একজন পুরুষ, পেছনে ক্রিকেট দলের লোগো সহ ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রথমবার তিনি দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসরে টিমের মালিকানায় নাম লিখিয়েছেন। তবে শুধু দেশীয় লিগে সীমাবদ্ধ থাকবেন না তিনি।

শাকিবের ইচ্ছে আছে, তার দল অংশ নেবে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লিগে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শাকিব খান।

সেখানে শাকিবকে প্রশ্ন করা হয় ভারতের আইপিএলকে টেক্কা দেয়ার প্রচেষ্টা থাকবে কিনা! উত্তরে তিনি বলেন, একদমই না। এটা তো দেশীয় অভ্যন্তরীণ টুর্নামেন্ট। আমরা আমাদের মতো করে ভালো করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ম্যাচ করতে পারে। এটা আন্তর্জাতিক আরও এন্টারটেইনিং হতে পারে। কিন্তু এখানে টেক্কার প্রশ্নই আসে না। আমরা কেউ কারও প্রতিযোগী না।

তিনি আরও বলেন, আমার ইচ্ছে আছে দুবাই, আবুধাবি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে আগামীতে ঢাকা ক্যাপিটালস ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লিগে অংশ নেবে। গ্লোবালি এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। এর মাধ্যমে অনেক মেধাবী নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা পরে জাতীয় দলে অনেক ভালো অবস্থানে যাবে।

ক্রিকেট দলের মালিকানায় অংশ নেয়া প্রসঙ্গে শাকিব বলেন, ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। বাংলাদেশি, ভারতীয় বা এশিয়ানদের কাছে ক্রিকেট অতিপ্রিয় একটি খেলা, যা শৈশব থেকে আমরা দেখে বড় হই। তবে হ্যাঁ, দলের মালিকানা (ঢাকা ক্যাপিটালস) নিয়ে আমার পথচলাটা প্রথমবার। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এত বড় দলের মালিকানা নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি চ্যালেঞ্জিং ওয়ার্ক মনে করি। আমি বিশ্বাস করি, আমাদের সবার অ্যাফোর্ট ও দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী সকলের যৌথ ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকবে।

শাকিব খান বলেন, আমরা এশিয়ানরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। ছেলেবেলা থেকে কমবেশি সবার ইমোশনের সঙ্গে ক্রিকেট মিশে আছে। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলেছি। সে কারণে এই খেলায় আমারও ফ্যাসিনেশন ছিল। প্রতিটি দেশের ফিল্ম-মিডিয়ার টপ পজিশনে যারা আছেন, তাদের সঙ্গে ক্রিকেটার বা স্পোর্টসম্যানদের ভালো যোগাযোগ থাকে। যেমন দেখুন ফুটবলে আমেরিকান সকার টিমে টম ক্রুজের দলে খেলতেন ডেভিড বেকহ্যাম। অনেক আগে থেকে আমার স্পোর্টসে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ব্যাটে বলে মিলছিল না। এবারের বিপিএলের ম্যানেজমেন্টে নতুন অনেকে যুক্ত হয়েছেন। সবাই আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন। আমার কোম্পানি রিমার্ক-হারল্যান এবং অন্যান্য বন্ধু যারা আছেন সবাই মিলে আশা করছি সত্যি দারুণ কিছু হবে।

তিনি বলেন, কিছুদিন আগে নিউইয়র্কে বেড়াতে গিয়ে দেখলাম, সেখানকার টেনিস টুর্নামেন্টে অনেক তারকা খেলা দেখতে এসেছেন। তাছাড়া আমার মনে হয় বিনোদন এবং খেলাধুলা যদি একসাথে এগিয়ে যায় তবে সুফল আসতে পারে। কারণ, দুই সেক্টরই মানুষকে আনন্দ দেয়। আমেরিকান ফুটবল টিম, আইপিএল সবখানে দেখি বিনোদন এবং স্পোর্টস মিলে কাজ করে। বাংলাদেশেও এটা শুরু হলো। এসবের পাশাপাশি বড়কিছু করতে গেলে ইচ্ছেটাই আসল। আমার ইচ্ছেটাই অনেক বেশি ছিল।

Tags: আইপিএলক্রিকেটবিপিএললিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ

Next Post

স্থানীয় সরকার সংস্কার: যেসকল ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা দরকার

Next Post
স্থানীয় সরকার বিভাগ লোগো, বাংলাদেশের স্থানীয় সরকার সংক্রান্ত সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার সংস্কার: যেসকল ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা দরকার

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নামে প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT