চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে করবেন ৩/৪টি ছবি, পারিশ্রমিক নিচ্ছেন কোটি টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
স্টাইলিশ যুবক সানগ্লাসে, ক্যাজুয়াল পোশাকে, শহরের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়ক ছিলেন শাকিব খান। গেল কয়েকবছর ছবি প্রতি ৪০ থেকে ৫০ লাখ টাকা হাঁকালেও এবার তার দ্বিগুণ পারিশ্রমিক বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে!

নতুন ছবিগুলো যেমন বুঝেশুনে নিচ্ছেন, তেমনি পারিশ্রমিকও নিচ্ছেন ছবি প্রতি কোটি টাকা! শুনতে অনেকটা বিস্ময়কর লাগলেও এমন সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।

নিজের পারিশ্রমিক নিয়ে শাকিব খান মুখ না খুললেও খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে বছরে ১০ থেকে ১২টি সিনেমা করতেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলা এই চিত্রতারকা এখন বছরে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন বড়জোর ৩ থেকে ৪টি! সেগুলো আবার হতে হবে সময় উপযোগী এবং যেগুলো একযোগে বিশ্বব্যাপী মুক্তির নিশ্চয়তা থাকবে!

সম্প্রতি বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামের একটি ছবিতে কাজের কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। পরিচালক খোকনই গণমাধ্যমে জানিয়েছেন, শাকিব খান ১ কোটি টাকার নিচে ছবি করবেন না! ৪০ লাখ টাকা অগ্রিম নিলেও তিনি শেষ পর্যন্ত ১ কোটি চাইছেন।

এ ব্যাপারে শাকিব খানের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যায়, দেশ-বিদেশে ‘প্রিয়তমা’ ম্যাসিভ হিট হওয়ায় শাকিব খানের ক্যারিয়ারে গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে বদ্ধ পরিকর! এজন্য তিনি নতুন সিনেমা নির্বাচনে ভীষণ চুজি! এমনকি মুক্তির তারিখ নির্ধারণ করে বেছে বেছে ছবি হাতে নিচ্ছেন।

সূত্রটি আরও জানাচ্ছে, এফডিসি ও ছোটপর্দার একাধিক  নির্মাতা প্রযোজক শাকিব খানের শিডিউল নিতে যোগাযোগ করছেন। কিন্তু তিনি সবকিছু জেনে বুঝে ছবি হাতে নিচ্ছেন। সেইসঙ্গে শাকিব খান তার দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে নতুন সিনেমার পাশাপাশি নিজের ফিটনেসে আমূল পরিবর্তন আনছেন।

এদিকে, দর্শকপ্রিয়তা থেকে বাজার কাটতি সবদিক থেকে শীর্ষে থাকায় শাকিব তার পারিশ্রমিক বাড়াচ্ছেন। সর্বশেষ ঈদে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি ৪০ কোটির উপর ব্যবসা করায় শাকিব তার চাহিদা আরও একবার প্রমাণ করেছেন।

সিনেমার পাশাপাশি শাকিবের ছবির গানগুলো ফেসবুক ইউটিউব থেকে রেকর্ড পরিমাণ ভিউ দেখা গেছে। ওটিটি রাইটস এবং টিভিতে শাকিবের ছবির ব্যাপক চাহিদা! যা রীতিমত অবাক করার মতো! শুধু তাই নয়, সিনেপ্লেক্সে শাকিবের দর্শক নেই বলে যে অপবাদ ছিলো, সেটাও এবার ‘প্রিয়তমা’র মাধ্যমে ঘুচিয়ে দিয়েছেন শাকিব!

‘প্রিয়তমা’ ছবির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়ার জাহিদ হাসান অভি জানান, গত পাঁচ বছরে অন্য ২০ সিনেমা থেকে তিনি যে পরিমাণ ব্যবসা পেয়েছেন, শাকিব খানের ‘প্রিয়তমা’র গানগুলো মাত্র দুই মাসে ইউটিউব, ফেসবুক তার চেয়ে বেশি আয় এনে দিয়েছে।

শাকিবের ঘনিষ্ঠসূত্র বলছে, সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন শাকিব। এই সময়ের দর্শক রুচির কথা মাথায় রেখে যেমন নতুন সিনেমা হাতে নিচ্ছেন, তেমনি পারিশ্রমিকের বিষয়টিও সব ভেবেই তিনি ঠিক করেছেন।

Tags: কোটিপারিশ্রমিকপ্রিয়তমাবদিউল আলম খোকনলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থীর কক্ষ সিলগালা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৭

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৭

রোহিত শর্মা ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ হাজারি এলিট ক্লাবে রোহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT