চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসাতেও শাকিব খানের সাফল্য, স্বল্পসময়ে জিএমপি সনদ অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 30, নভেম্বর 2024
in বিনোদন
A A
শিল্প উদ্যোক্তারা জিএমপি সনদ অর্জন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের মতো ব্যবসায় নেমেও সফলতা পেলেন চিত্রনায়ক শাকিব খান। চলতি বছর তিনি কসমেটিক্স ও হোমকেয়ার ব্যবসায় নেমেছিলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির মুকুটে যোগ হল আরেকটি সোনালি পালক। সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাকিব খান জানান, এই সনদ অর্জন কসমেটিকস ও স্কিন কেয়ার সেক্টরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে নেতৃত্বের শীর্ষে পৌঁছে দেয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য রফতানি অর্ডার পেয়েছেন বলে জানান শাকিব খান।

চিত্রনায়ক শাকিব আরও বলেন, সব ধরণের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে অনেক স্বল্পসময়ে সম্মানজনক এই সনদটি পেতে সক্ষম হয়েছে রিমার্ক, যা দেশের জন্য বড় মাইলফলক। আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে রফতানি অর্ডার পেয়েছি। সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে আমাদের পণ্য। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর শুরুটা আমার হাত দিয়ে হলো। আজ আমি খুবই আবেগাপ্লুত।

অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন মামনুন হাসান ইমন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, কোনাল, অভিনেত্রী নাবিলা, সারিকা, দীঘি, পূজা চেরীসহ অনেকে।

গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস-জিএমপি (GMP) হলো একটি ব্যবস্থা যা নিশ্চিত করে যে প্রস্তুতকৃত পণ্যসমূহ ধারাবাহিকভাবে গুণগত মানদণ্ড অনুযায়ী উৎপাদিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। যেসব প্রতিষ্ঠান নির্দিষ্ট এসব মানসূচক নিয়মিতভাবে পরিপালন করার মাধ্যমে তাদের কার্যপ্রক্রিয়া চালিয়ে যেতে পারে, শুধু তারাই অর্জন করে বহুল কাঙ্ক্ষিত গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) সার্টিফিকেট।

গেল ১৫ নভেম্বর শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তির পর তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছে দেশ বিদেশের দর্শক। বর্তমানে তিনি ‘বরাবাদ’ সিনেমার শুটিং করছেন। এর শেষ লটের শুটিংয়ে শিগগির মুম্বাই যাবেন শাকিব খান।

Tags: জিএমপিরিমার্ক হারল্যানলিড বিনোদনশাকিব খান
Previous Post

গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে!

Next Post

প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা

Bangladesh political leaders at a public event with marigold garlands. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT