চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্রামের পর এবার শেহজাদ— পিতৃত্বে দায়বদ্ধ শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
শাকিব শিশু রোগীকে আদর করে শান্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সে সময় আব্রামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী ও জয়ের মা অপু বিশ্বাসও। শাকিব তখন বলেছিলেন, “আমি চাই আব্রামের মনে থাকুক সুন্দর স্মৃতি।”

সফর শেষে দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন শাকিব। পাশাপাশি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছেরই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।

এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা। জানা গেছে, জুলাইয়ের একেবারে শেষ দিকে ছেলে শেহজাদকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা শবনম বুবলী। যুক্তরাষ্ট্রে ছেলে বীরের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনাগাদসহ ব্যক্তিগত কাজ করতেই এ সফর, থাকবেন প্রায় তিন মাস।

এদিকে বর্তমানে নিউ ইয়র্কেই আছেন শাকিব, তিনি দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে! ফলে দিন পনেরোর মতো বাবা-ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরী হয়েছে।

শাকিব জানিয়েছেন,“কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার।”

তিনি আরও বলেন, “সবার কাছে আমি তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি বাবা। আমি চেষ্টা করি, যতটুকু সময় পাই, ওদের জন্য দিতে। ওরা আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণা।”

শাকিব-বুবলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “দুই স্ত্রীর কারো সঙ্গেই শাকিবের ব্যক্তিগত সম্পর্ক নেই এখন। কিন্তু দুই সন্তান—আব্রাম এবং শেহজাদ—দুজনের প্রতিই তিনি বরাবরই দায়িত্বশীল। এর আগেও তিনি বলেছিলেন, ‘সময় সুযোগ মিললে ছোট ছেলে বীরকেও যুক্তরাষ্ট্রে কোয়ালিটিফুল সময় দিবেন।’ এবার সেই সুযোগটাই পাচ্ছেন।”

সূত্র আরও জানায়, শাকিব খান আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন। অন্যদিকে, বুবলী দেশে ফিরবেন অক্টোবরের শেষ দিকে।

Tags: অপু বিশ্বাসআব্রামআব্রাম খান জয়বীরলিড বিনোদনশেহজাদ খান বীর
Previous Post

বিতর্কিত অনলাইন এক্টিভিস্টদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ

Next Post

প্রতারিত সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু

Next Post
প্রতারণার গরু বিক্রেতা হজে যাচ্ছেন, ছবি দুইজনের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারিত সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু

সাখাওয়াত হোসেন বন্দরের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: সাখাওয়াত হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT