চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুবছর পর একসঙ্গে, কী করছেন শাকিব খান-আমিন খান?

দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in বিনোদন
A A
দুই যুবক হাসিমুখে পোজ দিয়ে থাম্বস আপ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান-আমিন খান

শাকিব খান-আমিন খান দু’জনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড! এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের!

শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালিখি করেন। কালেভদ্রে দু-একটি টিভিসি-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।

আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষনীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন।

এদিকে, বহুবছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।

দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।

Tags: আমিন খানওয়ালটনরিমার্ক হারল্যানলিড বিনোদনশাকিব খান
Previous Post

মার্কিন দূতাবাসে কী করলেন বেগম খালেদা জিয়া?

Next Post

জাকেরের বড় লাফ, উন্নতি লিটন-মিরাজ-মুমিনুলের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকেরের বড় লাফ, উন্নতি লিটন-মিরাজ-মুমিনুলের

বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চায় ছাত্রশিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT