চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের কাছে পাত্তাই পেলেন না সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 05, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। জাতীয় দল সতীর্থ সাকিবদের দলকে নাস্তানাবুদ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন হৃদয়। রহমানউল্লাহ গুরবাজের ফিফটি আর হৃদয়ের ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে জাফনা।

এলপিএলে শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের জন্য হৃদয়দের লক্ষ্য ছিল ১১৮ রান। গলের হয়ে আগের দুই ম্যাচে আলো ছড়ালেও এদিন ৯ বলে মাত্র ৬ রান করে আউট হন সাকিব। বল হাতে তাদের একাই ধসিয়ে দিয়েছেন দুনিথ ওয়েল্লালাগে। ৪ ওভার বল করে ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

টস জিতে ব্যাটে নেমে শুরুটা ভালো করেছিল গল। ২৮ রানের উদ্বোধনী জুটির পর চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দাসুন শানাকার দল। সাকিব যখন উইকেটে আসেন, দলের রান ৩ উইকেটে ৬৩।

কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও হুট করে বাউন্ডারি মারতে গিয়ে আউট হন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর আর গোছাল ক্রিকেট খেলতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে। ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন শানাকা।

জয়ের জন্য জাফনাকে অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও শুরুতে সাকিবের বোলিং আক্রমণে চাপে পড়েছিল জাফনা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে উইকেট এনে দেন টাইগারদের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক। প্রথম তিন বলে এক রান করে দেয়ার পর চতুর্থ বলে চারিথ আশালাঙ্কাকে ফেরান ১০ বলে ৫ রান করা অবস্থায়। প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।

নিজের পরের ওভারে অবশ্য ধরাশায়ী হন হৃদয়ের কাছে। প্রথম বলেই সাকিবকে ছক্কা হাঁকান আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে স্ট্রাইক পান হৃদয়। সাকিবকে টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান তিনি। ওই ওভারে সাকিব দেন ১৭ রান। এরপর দশম ওভাবে সাকিব আবার বোলিংয়ে আসলে আবারও চার মারেন হৃদয়। যদিও ওই ওভারে মাত্র ৬ রান দেন তিনি। নিজের শেষ ওভারে দলকে গুরবাজের উইকেট এনে দিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়েন সাকিব-শানাকা।

৪ ওভার বল করে ৩১ রান দিয়ে গলের হয়ে দুই উইকেট নেন সাকিব। অন্যদিকে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে টানা দুটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। ৪ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ২২ বর্ষী হৃদয়।

Tags: এলপিএলগলজাফনালঙ্কা প্রিমিয়ার লিগলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ সেনা নিহত

Next Post

হেনস্তার শিকার নারী ফুটবলারদের পাশে জনপ্রশাসন

Next Post
নারী ফুটবলাদের হেনস্তার শিকার, জনপ্রশাসনের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেনস্তার শিকার নারী ফুটবলারদের পাশে জনপ্রশাসন

প্রতিবাদী নারীর ছবি হাতে ধরা প্রতিবাদী নারী ছবি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে কঠোর হিজাব আইন আনছে ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT