চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটির পর ৪ উইকেট, অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 11, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ম্যাচের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল জার্সিতে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না প্রায় বছর খানেক। আপাতত ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাচ্ছে টাইগার কিংবদন্তিকে। প্রথমবার গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে ব্যাটে-বলে জাত চেনালেন বাঁহাতি মহাতারকা। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টি দ্বিতীয় আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সাকিবের নজরকাড়া পারফরম্যান্সে ২২ রানে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।

টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই ক্যাপিটালস। জবাবে ৮ উইকেটে ১৪৩ রানে থামে সেন্ট্রাল ইনিংস।

৭.৪ ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্যাপিটালস জার্সিতে নামেন সাকিব। একপ্রান্ত আগলে রেখে ইনিংস শেষ করেন। মাঝে আরও ৪ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাতের দলটি। ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব, ফিফটি করেন ৩৪ বলে।

ক্যাপিটালস ব্যাটারদের সর্বোচ্চ রানের ইনিংসও এটি। সেদিকউল্লাহ অটল ২৫ বলে ৪১ রান এবং জেসি বুটন ১১ বলে ২০ রান করেন।

ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও অনন্য ছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বলে এসে জোড়া উইকেট তুলে নেন। ফেরান সেন্ট্রাল ওপেনার উইল ইয়াং এবং ডিন ফক্সক্রপ্টকে। ১১তম ওভারে জশ ক্লার্কসনকে সাজঘরে পাঠান। ১৭তম ওভারে কোটার শেষ স্পেলে উইলিয়াম ক্লার্ককে ফেরান।

৪ ওভারে ১৩ রান খরচায় সাকিব উইকেট নেন ৪টি। এরমধ্যে এক ওভারে মেডেনও আদায় করে নেন টাইগার অলরাউন্ডার।

Tags: গায়ানাজিএসএলদুবাই ক্যাপিটালসলিড স্পোর্টসসাকিব
Previous Post

গেইমচেঞ্জিং পারফরম্যান্স নিয়ে হাজির যে স্মার্টফোন

Next Post

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস

Next Post
বৃষ্টির ফোঁটা দিয়ে ভেজা জানালা ও অন্ধকার আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা crossed অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT