চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ ছুঁয়ে অনন্য মাইলফলকে সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ৫০০ উইকেটের মাইলফলক অর্জন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে বল করতে নেমে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নেন। তাতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০০ উইকেটের দেখা পেলেন টাইগার কিংবদন্তি। পাশাপাশি টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও সাত হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করলেন তিনি।

রোববার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বলে আসেন সাকিব। প্রথম ওভারে রিজওয়ানকে ফেরানোর পর নিজের পরের ওভারে তুলে নেন আরও দুই উইকেট। ফেরান কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। তাতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫০২টিতে।

৩৮ বর্ষী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। টাইগার মহাতারকার রান সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। ৪১৮ ইনিংসে ৭৫৪৯ রান করেছেন তিনি।

টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রাশিদ খানের। আফগান স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুইয়েসাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিনে সুনিল নারিন। ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে তালিকার চারে ইমরান তাহির।

টি-টুয়েন্টিতে একমাত্র অলরাউন্ডার হিসেবে সাড়ে ৭ হাজারের বেশি রানের পাশাপাশি ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়ে খুশি সাকিব। ব্রডকাস্টারকে বলেছেন, ‘এটা অনেক পরিশ্রমের ফল। এরকম একটা মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। লম্বা একটা ক্যারিয়ার, যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি।’

সাকিবের রেকর্ড গড়ার দিনে নির্ধারিত ২০ ওভার শেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৯ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ গড়েছে।

Tags: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসলিড স্পোর্টসসাকিবসিপিএলসেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
Previous Post

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে রিমান্ড শেষে আইসিইউতে

Next Post

স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, লাফ দিয়ে রক্ষা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, লাফ দিয়ে রক্ষা

রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের উপকূলে পাথর ও বস্তা বহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকত্ব নিয়ে এখনও আরাকানে ফিরতে চায় রোহিঙ্গারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT