চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে শাকিব-বুবলী-বীরের ‘লাইফ ইন ইউএসএ’

শাকিব-বুবলীর পুরাতন সম্পর্কে বরফ গলেছে কিনা সেটি জানা যায়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 03, আগস্ট 2025
in বিনোদন
A A
দুটি নারী ও একজন পুরুষ বসে আছেন পার্কে, হাসি ও আনন্দের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক ছবির শুটিং করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন সুপারস্টার শাকিব খান। খানিকটা অবকাশ পেয়ে বেড়াতে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে যোগ দিয়েছে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীর ও তার মা নায়িকা শবনম বুবলী।

২০২৩ সালে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে শাকিব। তখন সঙ্গে তার মা অপু বিশ্বাস ছিলেন। এবারের সফরে যুক্ত হয়েছে বীর ও বুবলী। তাদের নিয়ে নিউ ইয়র্ক শহরের বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন শাকিব, পার করছেন দারুণ সময়।

পরিবারের সঙ্গে পার্কে বসে ছবি তোলেন এক ব্যক্তি, তার পাশে শিশু ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ রবিবার বাংলাদেশ সময় বিকেলে শাকিব খান ও বীরকে নিয়ে একগুচ্ছ ছবি নিজের পেইজে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ’। কালো ট্রাউজার এবং টি-শার্ট পরে আছেন শাকিব, মাথায় ক্যাপ ও চোখে সানগ্লাস। বুবলী পরে আছেন লাভ রঙের জামা, সঙ্গে বীরও রয়েছে।

শাকিব, বুবলী ও বীরের ইউএসএ ভ্রমণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলী ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে। সেই পোস্টে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করতে থাকেন।

শাকিব খান অনেক আগেই জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে! তবে বহুদিন পর আবার একইসঙ্গে কাছাকাছি একই ফ্রেমে দেখা গেল তাদের। এবার সঙ্গে বীরও রয়েছে। এই সময়ে শাকিব-বুবলীর পুরাতন সম্পর্কে বরফ গলেছে কিনা সেটি এখনও জানা যায়নি!

শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুই সন্তান আব্রাম এবং বীরের প্রতি বাবা হিসেবে বরাবরই দায়িত্বশীল শাকিব খান।

সূত্রটি আরও জানায়, শাকিব খান আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন। অন্যদিকে, বুবলী দেশে ফিরবেন অক্টোবর মাসের শেষ দিকে।

Tags: অপু বিশ্বাসআব্রাম খান জয়বুবলীযুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিব খানশেহজাদ খান বীর
Previous Post

বার্সার আরেক বিস্ময়বালককে ঘিরে ইউরোপে আলোচনা বাড়ছে

Next Post

‘এক দফার ঘোষক জনগণ’, সমাবেশ থেকে এনসিপি’র নেতারা

Next Post
নেতা এক দফার ঘোষণার জন্য সমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক দফার ঘোষক জনগণ’, সমাবেশ থেকে এনসিপি’র নেতারা

হাসিনা শেখের সমর্থকদের সমাবেশে পুলিশি বাধা, নেত্রীর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'স্বৈরশাসকদের সমিতি থাকলে হাসিনা হতেন তার সভাপতি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT