চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুললেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 04, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে শুক্রবার। শুরুর আগে আক্ষেপের নানা গল্পই শোনাচ্ছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আধুনিক যুগের ক্রিকেটে পুরো আসরজুড়ে থাকবে না ডিআরএস। একসময়কার জনপ্রিয় আসরটি মলিন হয়ে মুখ থুবড়ে পড়েছে নানা অব্যবস্থাপনায়। টুর্নামেন্টের হ-য-ব-র-ল অবস্থা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও।

গালফ ওয়েল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়ে নিজের নতুন অফিসে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। ফরচুন বরিশালের অধিনায়ক সেখানে বিপিএলের অসঙ্গতিগুলো তুলে ধরেন।

২০১২ সালে হয়েছিল বিপিএলের প্রথম আসর। এক দশক পেরিয়ে কেনো জনপ্রিয়তার দিক থেকে ক্রমে পেছনেই হাঁটছে বিপিএল। সবাই ডিআরএস পেলেও বিপিএল কেনো পায় না- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বাজেট সংকট সম্ভবত (হাসি)। সদিচ্ছা থাকলে থেমে থাকার কোনো কিছু দেখি না। সদিচ্ছা থাকলে আমি তো কোনো কারণ দেখি না ডিআরএস থাকবে না, তিন মাস আগে ড্রাফট কিংবা অকশন কেনো হবে না। টিম‍গুলো দুই মাস আগে থেকে কেনো ঠিক হবে না।’

‘খেলোয়াড়রা এভেইলেবল থাকবে। এখন এক খেলোয়াড় একদিন আসবে, দুই দিন চলে যাবে। কে কখন আসবে-যাবে কেউ জানে না। জার্সি পায়নি এখনো খেলোয়াড়রা, আমি নিউজে দেখলাম। একটা যা তা অবস্থা। এর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ সম্ভবত ভালো, কারণ আগে থেকে টিম গোছাতে পারে। আগে থেকে জানতে পারে কী হচ্ছে। কাজও করতে পারে। পরের প্রিমিয়ার লিগে কার কোন দল ঠিক হয়ে গেছে। ম্যাচ শুরু হওয়ার পর বিপিএল আসলে শুরু হয়। ৬ তারিখ প্রথম ম্যাচ হবে। তারপর থেকে বিপিএল তার আগে বিপিএল না।’

বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হলেও বিপিএলকে প্রত্যাশিত বাণিজ্যিক রূপ দিতে না পারাকে সাংগঠনিক ব্যর্থতা বলে মনে করেন সাকিব, ‘বাজেট ক্রিয়েট করতে পারেনি। ভ্যালু অ্যাড করতে পারেনি। এদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বল না পেলে কিছু একটা দিয়ে বল বানিয়ে ক্রিকেট খেলছে। এমন তো না জনপ্রিয়তা নেই। সবার পছন্দের খেলার বাজার থাকবে না বিশ্বাস করি না। দুঃখজনক। মার্কেটিং জায়গা থেকে এটা ব্যর্থতা।’

সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএলের সিইও হলে কী করবেন। জবাবে বলেন, ‘বিপিএলের সিইও হলে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। পুরো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার ড্রাফট হবে, ফ্রি টাইমে বিপিএল হবে। আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

Tags: ফরচুন বরিশালবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

ফখরুল-আব্বাসের জামিন স্থগিতের আবেদন শুনানি রোববার

Next Post

হাতে নেই সিনেমা, ৩২.৫ কোটিতে সোনমের ফ্ল্যাট বিক্রি!

Next Post
সোনম কাপুরের ছবি, তিনি হালকা পোশাক পরেছেন ও সুন্দরভাবে সাজানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে নেই সিনেমা, ৩২.৫ কোটিতে সোনমের ফ্ল্যাট বিক্রি!

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৯৬, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৯৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT