চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের চেয়ে শাকিবের টিজারে তৃপ্ত দর্শক!

‘বরবাদ’-এর টিজার দেখে এমনটাই বলছেন শাকিব ভক্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে! যেমনটা আগে কখনও দেখেনি তার ভক্তরা।

১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে রীতিমত চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তকেও।

ব্লকবাস্টার প্রিয়তমা’র পর বরবাদ-এও দেখা গেল ইধিকা পালকে। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।

প্রকাশিত টিজারটি হুমড়ি খেয়ে দেখছে সিনেমাপ্রেমীরা! কেউ কেউ বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজারের স্বাদ পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে, বরবাদ টিজারের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা।

বলছেন, এই সিনেমা দিয়ে শাকিব খান আসন্ন ঈদুল ফিতর মাতাবেন। একই দিনে মুক্তি পেয়েছে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সুপারস্টার সালমান খানের ‘সিকান্দার’-এর টিজার! একই দিনে মুক্তি পাওয়ায় দুই দেশের দুই সুপারস্টারের কাজকে অনেকেই তুলনামূলক আলোচনা করছেন।

মুভি লাভারস গ্রুপে ফারহান রেজা লিখেছেন, সালমান খানের ‘সিকান্দার’-এর টিজারের চেয়েও শাকিবের ‘বরবাদ’ টিজার তৃপ্তি দিয়েছে!

টিজার দেখে কেউ কেউ আলোচনা করছেন, শাকিব খান দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। টিজারে ভায়োলেন্স থেকে রোমান্স, নীল চোখে শাকিব খান কি ক্যারিশমাটাই না দেখালেন! সেই সঙ্গে টিজারে শাকিবের সোয়াগ, লুক, কাস্টিউমের তারিফ করছেন দর্শক।

রোমান্টিক ও এ্যাকশন-ভায়োলেন্স ট্যাগ নিয়ে বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। শাকিব-যীশুদের পাশাপাশি নির্মাতার প্রশংসা করে অনেকেই অন্তর্জালে বলছেন, প্রথম সিনেমাতেই ছক্কা হাঁকাতে যাচ্ছেন হৃদয়।

Tags: টিজারদর্শকবরবাদ টিজারবলিউডলিড বিনোদনশাকিব খানসিকান্দার
Previous Post

ইউক্রেন নিয়ে ট্রাম্প-স্টারমারের আলোচনা

Next Post

ম্যানসিটিতে কত নম্বর জার্সি পেলেন আর্জেন্টাইন এচেভেরি

Next Post
আর্জেন্টাইন ফুটবল তারকা এচেভেরি ম্যানসিটিতে নম্বর জার্সি ধরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিতে কত নম্বর জার্সি পেলেন আর্জেন্টাইন এচেভেরি

নৌকায় বসে ম‌ণিপুরী সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT