চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের ‘ভুয়া-ভুয়া দুয়োধ্বনি’ আমাদের প্রাপ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 29, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডেতে বেশ ধারাবাহিক পারফরম্যান্সেই ছিল বাংলাদেশ। তামিম ইকবাল ইস্যুর পর নেতৃত্বের হাল ধরেন সাকিব আল হাসান। পরে এশিয়া কাপে ভরাডুবির সঙ্গে বিশ্বকাপেও ডুবছে টিম টাইগার্স। বৈশ্বিক আসরটিতে ছয় ম্যাচে এক জয়ের মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গেও হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিবের দল। হারের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সের খেলা দেখতে আসা বাংলাদেশি সমর্থকদের ‘ভুয়া-ভুয়া দুয়োধ্বনি’ শুনতে হয়েছে টাইগার দলকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দলকে ভারতে রেখে হুট করে মিরপুরে এসেছিলেন সাকিব। ব্যাটিং ঝালিয়ে নিতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে বিশেষ অনুশীলনও করেন বিশ্বসেরা অলরাউন্ডার। মিরপুরে অনুশীলন শেষে বের হওয়ার সময় সমর্থকদের ‘ভুয়া ভুয়া’ দুয়ো শুনতে হয় সাকিবকে।

সেই অনুশীলন অবশ্য কাজে আসেনি ডাচদের বিপক্ষেও। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে আউট হন সাকিব। দল হারে ৮৭ রানে। মিরপুরের মতো এই ম্যাচের পর ভারতের মাটিতেও শুনতে হয়েছে দুয়ো।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এলে সমর্থকদের নিয়ে সাকিব বলেছেন, ‘এমন হার হতাশাজনক। কিন্তু আমাদের কাছ থেকে তারা আসলে ভালো কিছুই প্রত্যাশা করে। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা এমন কিছুই ডিজার্ভ করি।’

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছিল ডাচবাহিনী। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেলে ৮৭ রানের বড় হার।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদুয়োধ্বনিনেদারল্যান্ডসবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
Previous Post

পুলিশ নিহত হওয়ায় ঘটনায় মামলা

Next Post

কাজাখস্তানে ভয়াবহ আগুনে নিহত ৩২

Next Post
কাজাখস্তানে একটি বড় শিল্প কারখানায় ভয়াবহ আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে ভয়াবহ আগুনে নিহত ৩২

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন, দগ্ধ বাসের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT