চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ঝড়ে নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে এমিরেটস

আইএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে ফাইনালে উঠেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানদের এমআই এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন সাকিব। রোববার এমিরেটস মুখোমুখি হবে আগেই ফাইনাল নিশ্চিত করা ডেজার্ট ভাইপারসের।

শুরুতে দারুণ বল করেছেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২০ রান দিয়েছেন বাঁহাতি তারকা স্পিনার। কোন উইকেট নিতে না পারলেও ব্যাটারদের রান নিতে সুবিধা করতে দেননি। এরমধ্যে ১০টি ডট বল করেছেন, হজম করেছেন মাত্র একটি ছক্কা।

সাকিব যখন ব্যাট হাতে ক্রিজে নামেন, খানিকটা চাপে এমিরেটস। এরপর ঝড় তোলেন। ২৪ বলে ৩৮ রানের ইনিংসে বাঁহাতি ব্যাটার ৫টি চার ও একটি ছক্কা মেরেছেন, স্ট্রাইকরেট ১৫৯। গুরুত্বপূর্ণ সময়ে ঝড়ো রান করে দলকে চাপমুক্ত করেছেন, ‍তুলেছেন ফাইনালেও।

আইএল টি-টুয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে টসে জেতে এমআই এমিরেটস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তোলে আবুধাবি নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে এমিরেটস।

নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৫০ রান করেছেন আলিশান শারাফু। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের থেকে। ব্রেন্ডন ম্যাকমুলেন তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন। নাইট রাইডার্সের আর কোন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আল্লাহমোহাম্মদ গজনফার। ২টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ রোহিত ও ফজলহক ফারুকি।

ফাইনালে যাওয়ার পথে সাকিবের দল ব্যাটে নেমে শুরুতেই হারায় আন্দ্রে ফ্লেচারকে। এরপর ১০ রান করে সাজঘরে ফেরেন মুহাম্মদ ওয়াসিম। ক্রিজে থেকে ইনিংস ধরে রাখার কাজটা করেছেন টম ব্যান্টন। ফিফটি তুলে ৫৩ বলে সর্বোচ্চ ৬২ রানে ব্যান্টন অপরাজিত ছিলেন।

আবুধাবির অজয় কুমার ২টি এবং সুনীল নারিন একটি করে উইকেট নিয়েছেন।

Tags: আইএল টি-টুয়েন্টিএমিরেটসগজনফারনাইট রাইডার্সবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

মোস্তাফিজের ৪০০, সিলেটকে হারিয়ে তিনে রংপুর

Next Post

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে হারানোর পাঁচ বছর

Next Post
রাবেয়া খাতুনের ছবি, বাংলাদেশি লেখিকা ও সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে হারানোর পাঁচ বছর

বাণিজ্য মেলা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT