চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে ৩০০ উইকেটে প্রথম বাংলাদেশি সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ৩০০ উইকেটের রেকর্ড করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ইংল্যান্ডকে হারানোর দিনে ব্যাটে-বলে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান, গড়েছেন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানেডেতে নিয়েছেন ৩০০ উইকেট। সঙ্গে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। সানাৎ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদি আগে এই মাইলফলক ছুঁয়েছেন।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৪ উইকেট শিকার করেন সাকিব। ৪০.২ ওভারে রেহান আহমেদকে মিরাজের ক্যাচ বানিয়ে চতুর্থ উইকেট নেয়ার পাশাপাশি তিনশ উইকেট স্পর্শ করেন। এদিন ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাকিব। ৭১ বলে খেলেছেন ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেটের পাশাপাশি ১৪১ রান করেছেন সাকিব।

ক্যারিয়ারে ২২৭টি ওয়ানডে খেলেছেন সাকিব। দীর্ঘ সময়ের যাত্রায় উইকেট নিয়েছেন ৩০০টি। ব্যাট হাতে রান করেছেন ৬,৯৭৬। আর ২৪ রান করলে সাত হাজারি ক্লাবে নাম লেখাবেন। সেজন্য অপেক্ষা করতে হবে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত। ১৮ থেকে ২৩ মার্চ সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

সাকিবের আগে পাঁচ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন জয়সুরিয়া ও আফ্রিদি। সাবেক লঙ্কান অধিনায়ক জয়সুরিয়া ৪৪৫ ওয়ানডেতে ১৩,৪৩০ রানের পাশাপাশি নিয়েছেন ৩২৩ উইকেট। পাকিস্তান অলরাউন্ডার আফ্রিদি খেলেছেন ৩৯৮ ম্যাচ। ৮,০৬৪ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৩৯৫টি।

Tags: আফ্রিদিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

এই সময়ে এমবাপে বিশ্বসেরা

Next Post

বাংলাদেশের ১৪৭—এ সাকিবের ২৫

Next Post
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান চ্যানেল আই অনলাইন সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ১৪৭—এ সাকিবের ২৫

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের নতুন অধিনায়ক মার্করাম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্করাম সাউথ আফ্রিকার নতুন টি-টুয়েন্টি অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT