চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের জন্য বাংলাদেশের দরজা এখনও খোলা, বলছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 27, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ দলে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর নানা ঘটনা ঘটেছে, সাকিবকে নিয়ে আন্দোলনও হয়েছে। বোলিং অ্যাকশন নিয়েও পড়েছিলেন সমস্যায়। সবকিছু উৎরে পাকিস্তান সুপার লিগে জিতেছেন শিরোপা। এরপর সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, এখনও দলে আসার সুযোগ আছে সাকিবের।

বাংলাদেশে সাকিব অধ্যায় শেষ কিনা এমন প্রশ্নে ইফতেখার রহমান বলেছেন, ‘সাকিব সবসময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবেন। সে যেকোনো দলের জন্যই এক সম্পদ। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। তার বোলিং অ্যাকশন সংশোধন করে ফিরে এসেছে, তাই আমাদের টিম ম্যানেজমেন্ট তার খোজ রাখবে।’

সাকিবের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক শেষ নয়। তার নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে। তাকে আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, আমার মনে হয় তখন আমরা তার ফেরা না ফেরা প্রশ্নের উত্তর দিতে পারব।’

দুমাস আগে সাকিব বোলিং অ্যাকশন ঠিক করতে পেরেছেন। তারপর পিএসএলে তিনটি ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। তিন ম্যাচে এক উইকেট ও দুবার ডাক মেরেছেন।

সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ নিয়ে ইফতেখার বললেন, ‘চারজন অভিজ্ঞ খেলোয়াড় (সাকিব, তামিম, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) ছাড়া এটি তুলনামূলকভাবে নতুন দল। দলে একটা শূন্যতা বিরাজ করছে। আমার মনে হয় বর্তমান খেলোয়াড়দের মধ্যে প্রতিভা আছে, কিন্তু তাদের প্রয়োগের অভাব আছে।’

‘আমি আগেও বলেছি, তারা যতবেশি খেলবে, ততই ভালো করবে। আমার মনে হয় আমরা এখন যে অবস্থানে আছি, সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো উন্নতি করা।’

Tags: ইফতেখারপিএসএলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহার

Next Post

পাকিস্তানে অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ

বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের হজ মঞ্চে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ বাংলাদেশি হজযাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT