চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket player speaking during a match or interview. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না টাইগার অলরাউন্ডারের। সিরিজ খেলতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরে যেতে হচ্ছে তাকে। মূলত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাকিব দেশে ফিরবেন নাকি ফিরবেন না, বিষয়টা নিয়ে বুধবার রাত থেকেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তারপর সাকিব জানান, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। বলেছিলেন, ‘দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই।’

সাকিবে না ফেরা প্রসঙ্গে এবার কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়েছেন তার পরামর্শেই দেশে আসছেন দেশসেরা মহাতারকা। বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছেন তা।

বলেছেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না।’

‘যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামী করা হয় তাকে। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব। সরকার পতন ও মামলা দায়েরের পর থেকে আর দেশে ফেরেননি।

Tags: আসিফ মাহমুদবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

সংস্কারের জন্য আরও ৪টি কমিশন গঠন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের জন্য আরও ৪টি কমিশন গঠন

টিকটক অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে, বাংলাদেশের ১ কোটির বেশি ভিডিও ডিলিট করলো টিকটক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ১ কোটির বেশি ভিডিও ডিলিট করলো টিকটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT