চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিপক্ষে নামলেই সাকিবের ‘১০০’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 29, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে এশিয়া কাপে মঙ্গলবার মাঠের লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। এটি হতে চলেছে সাকিবের ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি। দলীয় পারফরম্যান্স তো বটেই, মাইলফলকের ম্যাচ কতটা রাঙাতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সেদিকেও চোখ থাকবে টাইগার সমর্থকদের।

সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। আফগানরা গ্রুপের অপর দল শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে।

চ্যালেঞ্জিং এক ম্যাচেই সাকিব পূর্ণ করতে চলেছেন ‘সেঞ্চুরি’। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার আগে একশ ম্যাচের মাইলফলক পূর্ণ করেছেন সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপের দলে থাকা এ তারকা সর্বাধিক ১১৯ ম্যাচ খেলেছেন।

ক্রিকেট বিশ্বে মাহমুদউল্লাহর চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কেবল দুজনের। ভারত অধিনায়ক রোহিত শর্মা (১৩৩) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের (১২১)।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের আছে একশ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা। সাকিব হতে চলেছেন তৃতীয় বাংলাদেশি। একশ ম্যাচ থেকে এক পা দূরে টি-টুয়েন্টির বিশ্বতারকা।

সাকিব ৯৯ ম্যাচে বিশ্বের সর্বাধিক ১২১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে রান করেছেন করেছেন দুই হাজারের বেশি (২০১০)। ব্যাটে-বলে সমান প্রতিভাবান এ ক্রিকেটার বড় হুমকি আফগানিস্তানের জন্য।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

‘আদিম’ এ সওয়ার যুবরাজ, ঘুরছেন মস্কোর অলিগলি

Next Post

সরকারি খাদ্য গুদাম থেকে চার হাজার বস্তা চাল উধাও

Next Post
সরকারি খাদ্য গুদাম থেকে চালের বস্তা চুরি, ভিডিও ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি খাদ্য গুদাম থেকে চার হাজার বস্তা চাল উধাও

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের লোগো, স্বাস্থ্যসেবা সম্পর্কিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের অভিযান শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT