চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের দুবাই সফর ঘিরে যা যা ঘটল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 17, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান দৌবাই সফরে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের কয়েকঘণ্টা পরই ঢাকা ছাড়েন সাকিব আল হাসান। রাত একটার ফ্লাইটে পাড়ি দেন দুবাইতে। একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সেখানে যান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ক্রিকেট তারকার দুবাই সফর।

আলোচনা-সমালোচনা অবশ্য শুরু হয়ে যায় সাকিব রওনা দেয়ার আগেই। ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তার দুবাই যাওয়ার কথা ও শুভেচ্ছা বার্তা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনা ছড়িয়ে যায় দ্রুতই। সামনে আসে প্রতিষ্ঠানটির মালিকের ফেরারি কাহিনীও। সেখানেই ঘটে বিপত্তি। বেরিয়ে আসে থলের বিড়াল। আরাভ খান নামের ওই ব্যক্তি দুবাইতে আছেন নাম-পরিচয় পাল্টিয়ে। তিনি দেশ পলাতক এবং একটি খুনের মামলার আসামীও।

আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। চার বছর আগে ঢাকায় এক পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি তিনি, দেশ ছেড়েছেন সেসময়ই।

বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যাকাণ্ডে জড়িত রবিউল ইসলাম। পরে ভারতে পালিয়ে যান তিনি। ভারতেই বিয়ে করেন। ভুয়া নাম-পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট বানান। সেই পাসপোর্ট দিয়ে পাড়ি জমান দুবাইয়ে। বর্তমানে সেখানে স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে আছেন।

আরাভ খানের আসল পরিচয় প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িয়ে থাকার বিষয়টি সাকিব আল হাসানকে অবগতও করা হয় বলে খবরে আসে। এরপরও প্রতিষ্ঠানটির উদ্বোধন করতে যান সাকিব।

দুবাইয়ে দুই ব্যক্তি বসে আছেন, একটি টেবিলের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ
আরাভ খানের বাড়িতে সাকিব

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসান, চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, ইউটিউবার হিরো আলমসহ ঢাকার বেশ কয়েকজন তরুণ শিল্পী অংশ নিয়েছেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন দেবাশীষ। উদ্বোধন করলেও মঞ্চে ওঠেননি সাকিব।

তবে আরাভ খানের বাড়িতে যান সাকিব। সেখানে সাকিবের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন আরাভ। শিরোনামে লিখেছেন, ‘এত নিউজ এরপরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন, আপনি আসলেই খুব মহান। আল্লাহ তা’আলা আপনাকে ভাল রাখুক সেই দোয়া করি।’

এ ঘটনায় সাকিব আল হাসান ও হিরো আলমকে প্রশ্ন করা হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। বলেছেন, ‘আরাভ খান নামধারী রবিউল একজন খুনি। এসব কথা সাকিব আল হাসানদের অবগত করার পরও তারা ‘আরাভ’ নামের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন, সেটা দুঃখজনক। তদন্তের স্বার্থে যদি প্রয়োজন মনে করি, তাহলে সাকিব-হিরো আলমদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

Tags: ডিবিদুবাইবাংলাদেশসাকিব
Previous Post

দু’বার ম্যাচসেরা হওয়ার রেসিপি জানালেন মিজানুর

Next Post

বাগদানের দুই বছর পর ভেঙে গেল বিদ্যুৎ-নন্দিতার সম্পর্ক?

Next Post
দুটি মানুষ পিরামিডের পেছনে দাঁড়িয়ে হাসছে, খোলা আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদানের দুই বছর পর ভেঙে গেল বিদ্যুৎ-নন্দিতার সম্পর্ক?

ম্যানচেস্টার সিটি ফুটবল দল উল্লাস করছে, খেলোয়াড়রা জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টারে চেলসিকে পেলো রিয়াল, ম্যানসিটির সামনে বায়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT