চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান: অপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in বিনোদন
A A
অপু লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশের খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম্পত্য জীবনের ইতি টানলেও ব্যক্তি জীবনে শাকিব খান প্রসঙ্গে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তাদের সন্তান আব্রাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব-অপুকে। এই নায়কের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলী ও সন্তান শেহজাদ খান বীরও শাকিবের সঙ্গে অতীত সম্পর্কের জেরে প্রায়ই আলোচনায় আসেন। তবে দুই সতীনের মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক সেটা তাদের অনুসারীরা সহজেই বুঝতে পারেন!

শাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ইস্যুতে বুবলীকে দায়ী করেন অপু। বিষয়টি নতুন করে আবারও বুঝিয়ে দিলেন এই নায়িকা। সম্প্রতি বেসরকারি একটি টিভির জনপ্রিয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবু তার প্রশ্নে বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

বাবা হিসেবে আব্রাম খান জয়ের মতো শেহজাদ খান বীরের প্রতিও শাকিব সমান আন্তরিক। এই নায়ক তার দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন। বুবলীর সন্তান বীর প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।

বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সবসময় রেসপেক্ট এবং সম্মান জানাই।

ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে উত্থান পতনে কেমন আছেন অপু বিশ্বাস? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, শুধু আমি কেন পৃথিবীরও উত্থান পতন আছে। পৃথিবীতে কোভিডের মতো দুর্যোগ এসে চলে গেছে। এছাড়া ঝড়, ভূমিকম্প আসছে। পৃথিবী সবকিছু কাটিয়ে তার নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। মানুষের জীবনেও আসে। সবকিছু কাটিয়ে মানুষ ভালো থাকে। আমি পৃথিবীর বাইরে নই। আমিও ভালো আছি। সবকিছু নিয়েই জীবনের সার্থকতা। আজ পর্যন্ত সবার দোয়া এবং দর্শকদের সাপোর্টে কাজ করে যাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে!

Tags: অপু বিশ্বাসআব্রাম খান জয়লিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশেহজাদ খান বীর
Previous Post

ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার অতিক্রম করছে

Next Post

প্রবীণ নারীদের খাবার ও বস্ত্র দিয়েছে ‘ইনার হুইল ক্লাব’

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া নারীরা ভৈরব ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ নারীদের খাবার ও বস্ত্র দিয়েছে ‘ইনার হুইল ক্লাব’

জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে রোড শো চলছে, বেশ কিছু মানুষ হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT