চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের গ্রাজুয়েট হওয়ার স্বপ্নপূরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 19, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণের সময় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে ব্যাটে-বলে নানা রেকর্ডে নাম লিখিয়ে চলা সাকিব আল হাসানের গর্বের জায়গায় যোগ হলো নতুন অনুষঙ্গ। কলেজ জীবন শেষ করার ১৪ বছর পর পেলেন গ্রাজুয়েট ডিগ্রি।

হাতে সমাবর্তন টুপি, গায়ে জড়ালেন গাউন। মিলনতায়নের সবাই গর্বের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়লেন আর সাকিব হলেন আবেগী। আনন্দে আত্মহারা নিজে তো হলেনই অন্যদেরও করলেন।

রোববার বাংলাদেশ দলের বিশ্রামের দিন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)এর ২১ তম সমাবর্তনে উপস্থিত হন সাকিব। আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও হয়েছেন গর্বের অংশ।

সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হয়েছিলেন সাকিব। বিকেএসপি থেকে কলেজ জীবন শেষ করে ১৯ বছর বয়স থেকে জাতীয় দলে খেলছেন তিনি।

আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে সাকিব ফিরে যান অতীতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন টাইগার অলরাউন্ডার।

‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন। আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব’

‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনও আম্মা যখন ফোন করত, জিজ্ঞেস করত যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এবং খুবই গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’

Tags: এআইইউবিগ্রাজুয়েটবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

নজিরবিহীন নির্বাচন: ‘একতরফা-অবৈধ’ বনাম ‘স্বতঃস্ফূর্ত-সুন্দর’

Next Post

আকস্মিক মারিউপোল সফরে পুতিন

Next Post
পুতিন মারিউপোল সফরে এসে উপস্থিত কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকস্মিক মারিউপোল সফরে পুতিন

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT