চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপরিবারে ‘মান্নাত’ ছাড়লেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in বিনোদন
A A
শাহরুখ খান ও তার পরিবারের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ হলো এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক শাহরুখকে দেখার আশায় হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’র গেটের সামনে। এবার সেই মান্নাত ছেড়ে গেলেন গোটা খান পরিবার!

যদিও অনেকেই ইতিমধ্যে জানেন যে, ‘মান্নাত’ ছাড়ার নেপথ্যে কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর চারতলা লিজে নিয়েছেন অভিনেতা। বাসভবন সংস্কার হওয়ার সময় সেখানেই গোটা পরিবারকে নিয়ে থাকবেন কিং খান। সোমবার থেকেই শুরু হলো বাড়ি পাল্টানোর কাজ।

প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। এই অ্যাপার্টমেন্টে শুধুমাত্র খান পরিবার থাকবেন তা নয়, থাকবেন নিরাপত্তা কর্মী এবং পরিচারকরাও। অফিসিয়াল কাজকর্ম সেখান থেকেই দেখবেন গৌরী এবং শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে অভিনেতাকে।

বাড়ির সংস্কার মে মাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ এগিয়ে যাওয়ার কারণে এপ্রিল মাসেই নতুন বাড়িতে প্রবেশ করলেন শাহরুখ। ৭ এপ্রিল ফিল্মিজ্ঞান কর্তৃক শেয়ার করা একটি ভিডিওতে শাহরুখ এবং তার গোটা পরিবারকে দেখা যায় নতুন বাড়িতে প্রবেশ করতে।

ভিডিওতে দেখা গেছে, শাহরুখ এবং তার গোটা পরিবার একটি গাড়ি থেকে নেমে নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন। সুহানাকে একটি উজ্জ্বল হলুদ রঙের চুড়িদার পরে থাকতে দেখা যায়, শাহরুখকে পরে থাকতে দেখা যায় একটি সাদা শার্ট। বাকি সদস্যদের স্পষ্ট ভাবে দেখা যায়নি।

নতুন এই বাড়িটি মান্নাত এর মতো বিশাল বড় না হলেও এই বাড়িতেও থাকবে কঠোর নিরাপত্তা। শুধু তাই নয়, পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন কিং খান। আপাতত আগামী দু’বছর এটাই হতে চলেছে শাহরুখের নতুন ঠিকানা।

Tags: আরিয়ানখান পরিবারগৌরীবলিউডমান্নাতশাহরুখশাহরুখ খানসিনেমাসুহানা
Previous Post

পুকুর খননের সময় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Next Post

সিলেটে কেএফসি রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতার হামলা

Next Post
সিলেটে কেএফসি রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে কেএফসি রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতার হামলা

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT