চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল-মোশাররফদের মতো চ্যালেঞ্জিং চরিত্রে জয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 06, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরী অভিনীত নাটকীয় চরিত্রে এক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাত নম্বর ফ্লোর’ এর একটি দৃশ্যে জয়

অভিনেতা হিসেবে বেশ লম্বা পথ পাড়ি দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে বিচ্যুতি ঘটলে উপস্থাপনায় আসেন এই তারকা মুখ। সেখানে পান তুমুল জনপ্রিয়তা। তবে এই প্রজন্মের অনেকেই অভিনেতা জয়কে ভুলতে বসেছিলেন!

তবে জয়কে অভিনয়ে ‘কামব্যাক’ করিয়েছেন এই সময়ের তুমুল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘৭ নাম্বার ফ্লোর’ ওয়েব ফিল্মে অভিনয় ক্যারিশমা দর্শকদের চমকে দিয়েছেন জয়।

কামব্যাক প্রজেক্টেই বাজিমাৎ করেন তিনি। নতুন করে আবারও অভিনয় করতে অনুপ্রেরণা পান। এবার নির্মাতা শঙ্খ ঘোষ পরিচালিত ‘গুটি’ ওয়েব সিরিজে অভিনয় করলেন জয়।

জানুয়ারির প্রথম সপ্তাহেই ‘গুটি’ চরকি অ্যাপে মুক্তি পাওয়ার কথা আছে। বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ‘গুটি’ ওয়েব সিরিজ প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, কাজটি নিয়ে অফিশিয়ালি মন্তব্য করায় বিধিনিষেধ আছে। এটা নিয়ে অবশ্যই কথা বলবো তবে আরও কিছু দিন পরে।

শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে ‘গুটি’তে আরও অভিনয় করেন আজমেরী হক বাঁধন এবং মৌসুমী হামিদ। গল্প ও চরিত্র নিয়ে বেশী কিছু বলতে চাইলেন না তিনি। এতটুকু জানালেন, এবার যেটি করলাম এটা একেবারে রিয়েলিস্টিক কাজ। গল্পের ভিতরের গভীর কিছু বিষয় উঠে আসবে। এই চরিত্র করতে অভিনেতা হিসেবে আমাকে অনেক বেশী অ্যাফোর্ড দিতে হয়েছে। অভিনেতা হিসেবে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে। সেটার নাম্বার দেবেন দর্শক।

চরিত্রটি নিয়ে খোলাসা না করলেও কৌশলে জয় বললেন, যে চরিত্র করলাম সেই মাপের অভিনেতা আমি কিনা সেটা দর্শকরা তাদের মন্তব্যে জানাবেন। আমি সেই রায় পাওয়ার অপেক্ষায় আছি। তবে গল্প এবং নির্মাণশলী অনেক বাস্তবধর্মী হয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে আমি এতো দুর্দান্ত চরিত্রে পারফর্ম করতে পেরেছি এতে আমি হ্যাপি। কারণ এই ধরনের কঠিন চরিত্রে এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে দেখে অভ্যস্ত দর্শক।

‘৭ নাম্বার ফ্লোর’র পরে আবার অভিনয় প্রসঙ্গে জয় বলেন, যখন প্রথম প্রথম নাটকে অভিনয় করতাম তখন নাটক প্রচার হলে প্রচুর ফোন, মেসেজ পেতাম। অনেক বছর অভিনয়ের জন্য আবার ফোন বা মেসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় জগতে আমার ‘পুনর্জন্ম’ হয়েছে। সেই পুরনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতোটা প্রশংসা পাবো। এমন সাড়ায় আমি এক কথায় মুগ্ধ।

Tags: ৭ নাম্বার ফ্লোরআজমেরী হক বাঁধনউপস্থাপকএফডিসিওটিটিগুটিচরকিজয়বাঁধনরায়হান রাফীলিড বিনোদনশঙ্খ ঘোষশঙ্খ দাস গুপ্তশাহরিয়ার নাজিম জয়সিনেমা
Previous Post

জয়ের জন্য মরক্কো সংঘবদ্ধ ফুটবল খেলবে

Next Post

৬৫ উর্ধ্ব বয়সীরাও হজ পালনের সুযোগ পাচ্ছেন

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৫ উর্ধ্ব বয়সীরাও হজ পালনের সুযোগ পাচ্ছেন

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন অনুশীলনে হাসিমুখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT