চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়োগে স্বজনপ্রীতি এড়িয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্য

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
5:46 অপরাহ্ন 30, মার্চ 2024
in জনপদ, শিক্ষা, সিলেট
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর ছবি ও বিশ্ববিদ্যালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে মানসম্মত শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, সেশনজট নিরসন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ নানান কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব পান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে ১১তম উপাচার্য হিসেবে ২০১৭ সালের ২১ আগস্টে নিয়োগ পেয়েছিলেন তিনি। আদর্শ, সুশিক্ষিত ও মানসম্মত গ্র‍্যাজুয়েট তৈরিতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবদান রয়েছে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের। ফলে দায়িত্ব পাওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন বিভাগ ও দপ্তরে মোট ৩৭৬ জনকে নিয়োগ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের নথিপত্র ঘেঁটে জানা যায়, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবিতে ২০১৭ সালের ২১ আগস্ট ১১তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০২১ সালের ২১ আগস্ট প্রথম মেয়াদ পূর্ণ করেন তিনি। প্রথম মেয়াদে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রথম মেয়াদ শেষ হওয়ার প্রায় ৪ মাস আগেই তাকে দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়। এতে ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর থকে ২০২৪ সালের ২৪ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ৩৭৬ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগ দেন তিনি।

সূত্রে আরও জানা যায়, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের আমলে  নিয়োগপ্রাপ্ত ৩৭৬ জনের মধ্যে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫৩ জন। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ১০৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ২০জন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ৮ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ৫ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ২ জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

পাশাপাশি প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে দুই মেয়াদে এখন পর্যন্ত ৩৫ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন উপাচার্য। এরমধ্যে বৃহত্তর সিলেট অঞ্চল থেকে (সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জ-মৌলভীবাজার) নিয়োগ পেয়েছেন ১৮ জন, বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) থেকে নিয়োগ পেয়েছেন ২ জন, দেশের অন্যান্য জেলা থেকে নিয়োগ পেয়েছেন ১৫ জন।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পেয়েছেন ৫৪ জন। এরমধ্যে বৃহত্তর সিলেট (সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জ-মৌলভীবাজার) থেকে ৩৬ জন, বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) থেকে ৭ জন, দেশের অন্যান্য জেলা থেকে ১১ জন নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন ১৩৪ জন। এরমধ্যে বৃহত্তর সিলেট (সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জ-মৌলভীবাজার) থেকে নিয়োগ পেয়েছেন ৯৭ জন, বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) থেকে ৬ জন, দেশের অন্যান্য জেলা থেকে নিয়োগ পেয়েছেন ৩১ জন। তবে এসব নিয়োগের ক্ষেত্রে সেরাদের সেরা শিক্ষক, দক্ষ ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সবসময় চেষ্টা করেছি এ বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ দিতে। শিক্ষক হিসেবে যারা একাডেমিকে অনেক ভালো ফল করেছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃত শিক্ষকদের মধ্যে অনেকের ভালো ভালো জার্নালে গবেষণাপত্রও রয়েছে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কে কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে সেটা আমরা বিবেচনা করিনি। আমরা সবসময় সেরাদের সেরা ফলাফলধারী ও যোগ্যতা সম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি।

উপাচার্য বলেন, শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দিয়েছি এরমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করা ১০৩ জন শিক্ষার্থীকে নিয়োগ দিতে পেরেছি। তাতেই বুঝা যায় আমরা অধিক যোগ্যতাসম্পন্ন ও দক্ষ গ্রাজুয়েট তৈরি করছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া গ্রাজুয়েটরা দেশ-বিদেশের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের ও গৌরবের। আমরা বিজ্ঞাপনের অতিরিক্ত কোন নিয়োগ দেইনি, বিজ্ঞাপন ছাড়া ও কাউকে নেইনি।কিছু ক্ষেত্রে বিজ্ঞাপন দেয়ার পর যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে কাউকেই নিয়োগ দেয়া হয়নি।

তিনি বলেন, অনেকে মনে করে আমার বাড়ি কুমিল্লায় হওয়াতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরে কুমিল্লার মানুষদের নিয়োগ দিচ্ছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ধারণা পোষণ করে আছেন, তার কোন ভিত্তি নেই। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়োগগুলো দেখলে সে ভ্রান্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত আমার পরিবার বা গোষ্ঠীর কাউকে নিয়োগ দেওয়া হয়নি, দায়িত্ব পালনের শেষদিন অবদি তা হবে না। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭ বছর দায়িত্ব পালন করছি, সবসময় নিজের সেরাটা দিয়ে শতভাগ সততার সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও তা করে যাবো ইনশআল্লাহ।

Tags: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

বেতন-বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

Next Post

বিএনপি চায় না দেশের মানুষ ভালো থাকুক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Next Post
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভাষণ দিচ্ছেন, পত্রিকা ও সাংবাদিকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চায় না দেশের মানুষ ভালো থাকুক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সৌদি প্রতিযোগী রুমি মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি, প্রতিযোগী কে এই রুমি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT