চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধযুগে ক্যাম্পাসে লক্ষাধিক গাছ লাগিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
3:14 অপরাহ্ন 21, এপ্রিল 2024
in - সেমি লিড, জনপদ, শিক্ষা, সিলেট
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাছের সারি ও পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপপ্রবাহে দেশ যখন অতিষ্ঠ, তখন কম তাপমাত্রার দেখা মিলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। অর্ধযুগে ক্যাম্পাস জুড়ে রোপণ করা হয়েছে প্রায় লাখখানেক ফলদ, বনজ এবং ঔষধি গাছ।

পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন, এসব গাছ ক্যাম্পাস তথা পুরো সিলেটের তাপমাত্রায় প্রভাব ফেলার পাশাপশি অক্সিজেন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

রোববার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ৩২০ একরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছপালা আছে এমন জায়গার পরিমাণ প্রায় ২০০ একর। এরমধ্যে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজ উদ্যোগ, ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের উদ্যোগ ও বন বিভাগের সহায়তায় বিভিন্ন সময়ে টিলাবেষ্টিত এলাকা বিশেষ করে শহীদ মিনার ও তার পাশ্ববর্তী নিউজিল্যান্ড এলাকা, শাহপরান ও বঙ্গবন্ধু হলের পাশের টিলাসহ মেডিকেল সেন্টার ও শারীরিক শিক্ষা দপ্তরের আশপাশে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া একই স্থানে গবেষণা ও বাণিজ্যিক উদ্দেশ্যে গতবছরের ১৭ই আগস্ট ৫ হাজার আগরগাছের চারা রোপণের প্রকল্প হাতে নিয়ে আগর বাগান করেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ। গবেষকগণ ধারণা করছে, এই আগরগাছ সুষ্ঠ্য ব্যবস্থাপনায় কোটি টাকার সম্পদে পরিণত হবে।

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খাঁন বলেন, বর্তমান উপাচার্যের আমলে রোপিত বৃক্ষের পরিমাণ এখন লাখ ছাড়িয়ে যাবে। এছাড়া বনবিভাগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গাছ লাগিয়েছে। বিশেষত ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ ক্যাম্পাসকে আরও সবুজতর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৈশ্বিক তাপনাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃক্ষরোপণের মাধ্যমে জণজীবন, পশু-পাখি ও বৃক্ষের বৈচিত্র্য রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকুল রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে বিশাল সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সকলেরই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা দরকার।

তিনি আরও বলেন, সরকার সারাদেশেই বনায়ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে আমাদের প্রত্যেকেই বাড়ির আঙ্গিনা ও উপর্যক্ত জায়গায় বৃক্ষরোপণ করা দরকার। এ উদ্যোগ পরিবার, সমাজ ও দেশ এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত ছয় বছরে শাবিপ্রবিতে যে পরিমাণ গাছ লাগানো হয়েছে তা প্রকৃতির প্রতি দরদের এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠন ‘ভূমি সন্তান বাংলাদেশ এর সমন্বয়ক আনিস মাহমুদ। চ্যানেল আই কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ একই সাথে একটা বার্তা পৌঁছাতে সাহায্য করেছে যে, গাছ রক্ষা করেও উন্নয়ন কর্মকাণ্ড বজায় রাখা যায়। অন্যান্য প্রতিষ্ঠান যে জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নির্বিচারে গাছ কাটে সে জায়গায় শাবিপ্রবি ভিন্নতার পরিচয় দিয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এমন কাজকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন বলেন, নানা কারণে পৃথিবীর জলবায়ু ও পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। এ অবস্থায় ক্যাম্পাসে ধারাবাহিক বৃক্ষরোপণ একটি অতি জরুরি ও শুভ উদ্যোগ।

তিনি আরও বলেন, শাবিপ্রবির এই উদ্যোগ অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুকরণ করে বিশ্ববিদ্যালয় গুলোতে বৃক্ষরোপণ বৃদ্ধি করতে পারে।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘পরিবেশ সুরক্ষায় এবং পৃথিবীজুড়ে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করতে গাছ লাগানোর মাধ্যমে বনায়ন সৃষ্টির বিকল্প নেই। আমাদের কর্মপরিকল্পনাগুলা হতে হবে পরিবেশবান্ধব।

উপাচার্য আরও বলেন, ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পাবার পর বন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সহযোগিতায় লাখের কাছাকাছি হাজার গাছ লাগানো হয়েছে। এই বৃক্ষরোপণ সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পড়াশোনার সুন্দর পরিবারের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে এই শিক্ষাও নিয়ে যাবে যে, একটি সুন্দর পৃথিবীর জন্য গাছ খুবই প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে সবুজ ও শ্যামল করতে আগামী দিনগুলোতেও আমরা গাছ লাগিয়ে যাবো ইনশআল্লাহ।

Tags: বৃক্ষরোপণশাহজালাল বিশ্ববিদ্যালয়
Previous Post

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডে জনগণের কোনো আগ্রহ নেই: কাদের

Next Post

১৫০ কোটি আয়ের রেকর্ড গড়ল পৃথ্বীরাজের সেই ছবি

Next Post
অভিনেতা চরিত্রে একজন পুরুষের দৃশ্য, গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০ কোটি আয়ের রেকর্ড গড়ল পৃথ্বীরাজের সেই ছবি

বাংলাদেশের নতুন সরকারের ১০০ দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের ১০০ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT