চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বিনোদন
A A
শাহীন সামাদের অনন্য সন্ধ্যার ছবি, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা-গানে শুক্রবার (১০ নভেম্বর) এক অনন্য সন্ধ্যা উপহার দিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ। ব্যতিক্রমি এই অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

‘শাহীন সামাদের কথা ও গান’ শীর্ষক অনুষ্ঠানটি দর্শক উপভোগ করেছেন রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী অনুষ্ঠানের শুরুতে ছায়ানটের শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে যাঁদের কাছে শিখেছি, তাঁদের প্রতি অসীম শ্রদ্ধা জানাই।’

শুরুতে তিনি গেয়ে শোনান ‘শোনো শোনো সুরলোকবাসী অমৃতের যে আছো সন্তান’ গানটি। পরিবেশনার মধ্যে স্মৃতিচারণায় উঠে আসে ১৯৬৬ সালে শিক্ষার্থী হিসেবে ছায়ানটে যুক্ত হওয়ার গল্প। এরপর পুনরায় কণ্ঠে তুলে নেন গান।

সুরের ভুবনে শ্রোতাকে আচ্ছন্ন করে গেয়ে শোনান ‘প্রিয়া স্বপনে এসো নিরজনে/আধো রাতে চাঁদের সনে’। এরপর একে একে গেয়ে শোনান, ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়’, ‘ওগো যমুনায় জল আনতে যাচ্ছ/সঙ্গে নেই তো কেউ’ এর মতো গান। এরপর কণ্ঠে তোলেন গজল, সিন্ধু-কাফি রাগে গেয়ে শোনান, ‘গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল’।

নজরুল সংগীত পরিবেশনার মধ্যেই কথা প্রসঙ্গে উঠে আসে এ আর রহমান কর্তৃক নজরুলের গানের সুর বিকৃতির প্রসঙ্গটি। ক্ষোভ প্রকাশ করে শাহীন সামাদ বলেন, ‘তাঁর মতো একজন বিখ্যাত সংগীত পরিচালক কীভাবে নজরুলের “কারার ঐ লৌহ কপাট” গানটি বিকৃত করে “পিপ্পা” নামের একটি হিন্দি ছবিতে ব্যবহার করলেন? আমরা দীর্ঘকাল ধরে নজরুলের গানের সাধনা করছি। অথচ বর্তমানে অনেকেই নজরুলসংগীতের সুরের বিকৃতি ঘটিয়ে নিজের মতো গাইছেন। এটা অনেক বড় অপরাধ!’

এরপর আরো বেশকিছু গান শোনান তিনি। মুগ্ধ হন উপস্থিত শ্রোতা দর্শকরাও।

Tags: একুশে পদককাজী নজরুলছায়ানটনজরুল সংগীতলিড বিনোদনশাহীন সামাদসিনেমা
Previous Post

সারাদেশ থেকে রেলপথে কক্সবাজার আসার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

Next Post

হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলাদেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ সার কারখানা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা: কৃষি উৎপাদন ও অর্থনীতিতে আসবে স্বস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT