চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার রোগে ধরেছে শহীদকে, নেটিজেনদের কটাক্ষ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 23, এপ্রিল 2024
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা শহীদ ও তার স্ত্রী একসঙ্গে বাইরে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপারাজ্জিদের উপর চিৎকার করা নিয়ে তারকাদের কম কটাক্ষের মুখে পড়তে হয় না। বিশেষ করে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এই কাজ করে কটাক্ষের শিকার হয়ে থাকেন। এবার বলিউড অভিনেতা শহীদ কাপুর মেজাজ হারালেন পাপারাজ্জিদের উপর।

তাইতো নেটপাড়া দিল তাকে ‘বাস্তবের কবীর সিং’ তকমা। সোমবার (২২ এপ্রিল) স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরায় ডিনার ডেটে গিয়েছিলেন শহীদ কাপুর। আর তারপরই অভিনেতাকে পড়তে হয় বেশ অপ্রীতিকর অবস্থাতে। রেস্তোরা থেকে বের হতেই এই দম্পতিকে ছেঁকে ধরে একদল পাপারাজ্জি। আর তাতেই মেজাজ হারালেন কবীর সিং খ্যাত এই তারকা।

সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের দেখে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। বেশ জোরে চিৎকার করে বলেন, ‘আপনারা একটু ভদ্র হবেন প্লিজ? দয়া করে বন্ধ করুন।’ আর তাতেই কটাক্ষের মুখে পড়েন।

একজন লিখেছেন, ‘জয়া বচ্চনের রোগ লেগেছে’। অপরজন লিখেছেন, ‘অভিনেতারা ভুলে যায়, এই পাপারাজ্জিদের কারণেই তারা মানুষের সামনে পৌঁছান। সিনেমা মুক্তির আগে এদেরকে বাবা-সোনা করে, আর সিনেমার মুক্তির পর ভোল পাল্টে যায়।’ আরও একজন লিখলেন, ‘কদিনের মধ্যেই শহীদ কাপুর বাস্তবেও কবীর সিং-এর মতো হয়ে যাবে’।

এদিন ডিনার ডেটের জন্য কালো টি-শার্ট আর জিন্স পরে এসেছিলেন শহীদ কাপুর। অপরদিকে মীরার পরনেও ছিল একই রংয়ের পোশাক। তবে কটাক্ষের মুখে পড়ে দুজনের কেউই মুখ খোলেননি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: জয়া বচ্চনপাপারাজ্জিবচ্চনবলিউডবলিউড অভিনেতামীরা রাজপুতশহিদ কাপুরসিনেমা
Previous Post

মুক্তিযুদ্ধ জাদুঘরে পাঁচ দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’

Next Post

মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সকল আরোহী নিহত

Next Post
মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টার সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সকল আরোহী নিহত

মোস্তাফিজ ও সাকিব আল হাসান আইপিএল খেলোয়াড় হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মোস্তাফিজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT