চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেলে চড়ে খণ্ডিত লাশের দেহাংশ ছড়িয়ে দেয় শাহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 01, মার্চ 2026
in - সেমি লিড, অপরাধ
A A
ঘাতক শাহীন আলম

ঘাতক শাহীন আলম

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মানুষের কাটা হাত, পা ও মাথার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওবায়দুল্লাহকে হত্যার পর নগরজুড়ে সাইকেলে করে সাত টুকরো খণ্ডিত দেহাংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে তারই রুমমেট শাহীন আলমকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করে শাহীন।

পরে রাত ৯টার পর খণ্ডিত লাশ রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পরও শাহীন স্বাভাবিকভাবে কর্মস্থলে যাতায়াত করছিল।

পুলিশ জানায়, নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত, বায়তুল মোকাররম মসজিদের একটি গেটের পাশে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাথা ফেলে দেওয়া হয়। এছাড়া মতিঝিল এলাকায় ময়লার কনটেইনারে ড্রামভর্তি দেহাংশ পাওয়া যায়। বাকি অংশ আমিনবাজার সালিপুর ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহীন। একটি অংশ এরই মধ্যে উদ্ধার হলেও আরেকটি অংশের সন্ধানে অভিযান চলছে।

ঘটনার বর্ণনায় ডিসি বলেন, হত্যার আগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সিগারেট আনা, খাবার কেনা ও রাতে উচ্চস্বরে কথা বলা নিয়ে বিরোধ তৈরি হয়।

একপর্যায়ে গালিগালাজের জেরে শাহীন ক্ষিপ্ত হয়ে গোসলখানায় কাপড় ধোয়ার সময় চাপাতি দিয়ে ওবায়দুল্লাহর ঘাড় ও গলায় আঘাত করে হত্যা করে। শুধু ঝগড়া নয়, অনৈতিক প্রস্তাব দেওয়ার বিষয়েও দ্বন্দ্ব ছিল বলে দাবি করেছে শাহীন। সে জানায়, বিষয়টি সে মেনে নিতে পারতো না এবং এ নিয়ে তাদের মধ্যে আগেও বিরোধ হয়েছে।

পুলিশ জানায়, সাইকেলে করে দেহাংশ ফেলার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। শাহীন নিজেও হত্যার কথা স্বীকার করেছে।

তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। তাকে হিরাঝিল হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার তাতার গ্রামের বাসিন্দা। তিনি মতিঝিলের কবি জসীম উদ্দিন রোডের একটি ফ্ল্যাটে শাহীন আলমের সঙ্গে ভাড়া থাকতেন। একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ওবায়দুল্লাহগ্রেপ্তারডিএমপিডিএমপি মিডিয়া সেন্টারমতিঝিল বিভাগশাহীন আলম
Previous Post

ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্সে ঈদ অফার

Next Post

জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্সে ঈদ অফার

ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT