চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সবসময় টেস্টকে অগ্রাধিকার দিয়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় প্রস্তুত, ক্যাম্পে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যগত সিরিজে তৃতীয় টেস্টে খেলতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। সমালোচনায় যোগ দিয়েছিলেন ওয়াসিম আকরামের মতো গ্রেটরাও। দেরিতে হলেও সেটির জবাব দিয়েছেন পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক। বলেছেন, আমি সবসময় টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েছি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আগে সংবাদমাধ্যমে শাহিন বলেছেন, ‘এখন পুরোপুরি ফিট আছি, সুতরাং কোনো সমস্যা দেখছি না। প্রথম দুই টেস্টে কিছুটা বেশি বল করে ফেলেছিলাম, তাই আমার উপর কিছুটা ক্লান্তি ভর করেছিল।’

‘ক্লান্তির কারণে যেন ইনজুরিতে না পড়ি, সেজন্য টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল প্যানেলের জন্য আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়। যদি এমন হতো যে, সিরিজ জয়ের সুযোগ আছে এবং আমার সুস্থতা অর্ধেক, তাহলেও খেলতাম, কারণ দেশ আগে। সবসময় টেস্টকেই প্রাধান্য দিয়েছি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওপেনিং জুটি নিয়ে শাহিন বলেছেন, ‘পাকিস্তানের টি-টুয়েন্টিতে ওপেনিং জুটির সেরা দুই ব্যাটার হলেন রিজওয়ান ও বাবর। বিশ্বকাপের আগে পাকিস্তানের ১৭টি ম্যাচ রয়েছে এবং আমাদের উচিত কোন খেলোয়াড় কোথায় ভালো খেলতে পারে তা দেখা। সেখানে কিছুটা পরিবর্তন হতে পারে, নাও পারে।’

ফেব্রুয়ারির ১২ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান।

Tags: অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডপাকিস্তানবাবররিজওয়ানলিড স্পোর্টসশাহিন
Previous Post

২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

Next Post

দীর্ঘদিনের প্রেমিকার সাথে সনম পুরীর বিয়ে সম্পন্ন

Next Post
সনম পুরীর বিয়ের ছবি, দাম্পত্য জীবনের প্রথম দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের প্রেমিকার সাথে সনম পুরীর বিয়ে সম্পন্ন

মার্কিন দূতাবাসে মানব পাচার সচেতনতা দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT