চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের জন্মদিনে এলো ‘ডাংকি’র ঝলক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 02, নভেম্বর 2023
in বিনোদন
A A
চলন্ত পাসেঞ্জারদের সঙ্গে ব্যস্ত শহর, বিভিন্ন পেশার মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের জন্মদিন মানেই বাড়তি চমক! অবশেষে তার এবারের জন্মদিনের চমক হিসেবে প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ডাংকি’র টিজার!

বৃহস্পতিবার (২ নভেম্বর) শাহরুখের জন্মদিনের একদম সকাল সকালই এসে গেল ‘ডাংকি’র প্রথম টিজার। আগে থেকেই খবর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হচ্ছে রাজকুমার হিরানির এই ছবি। টিজারেও তেমনটাই আভাস মিলছে।

১মিনিট ৪৮ সেকেন্ডের টিজারের প্রথম দৃশ্যে দেখা গেল মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন। একদম শুরুতে শাহরুখ এবং দলে রয়েছেন একজন মহিলাও। হঠাৎই গুলি ছুটে আসে। এর পরেরই প্রেক্ষাপট পাঞ্জাবের। যেখানে দেখা গেছে, এক পরিবার তাদের ছেলেকে বলছে ইংল্যান্ডে গেলেই মারা যাবে তার ঠাকুমা। ছেলেটি ডাক্তার। গলায় তার ঝোলানো স্টেথোস্কোপ। এরপর দেখা যায়, মারা যায় তার সেই ঠাকুমা।

পরের সিনে এন্ট্রি নেন শাহরুখ খান। মাস্তিখোর বন্ধুরাই যার পরিবার। নাম হার্ডি। আর তার চার বন্ধু মানু (তাপসী পান্নু), বাগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন।

কমেডি ড্রামা ঘরানার ‘ডাংকি’র টিজার প্রকাশ্যে আসতেই রীতিমত এর প্রশংসায় ভাসছেন ভক্তরা। একে তো শাহরুখ, তার উপর রাজকুমার হিরানী দুই মিলিয়ে যে দারুণ কিছু হবে তার আভাস টিজারেই পাওয়া গেল।

এদিকে ‘পাঠান’ এবং ‘জওয়ান’র ব্যাপক সাফল্যের পর শাহরুখ ভক্তরা এখন দিন গুনছেন তার সিনেমা ‘ডাংকি’র অপেক্ষায়। ঘোষণা এসেছে আসছে ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: জন্মদিনটিজারডাংকিতাপসী পান্নুভিকি কৌশলরাজকুমার হিরানীশাহরুখ খান
Previous Post

বাংলাদেশের জলসীমায় আট প্রজাতির ডলফিন

Next Post

সারওয়ার্দী ও আরেফীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে ডিবি

Next Post
সারওয়ার্দী ও আরেফীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে ডিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারওয়ার্দী ও আরেফীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে ডিবি

তিনজন তরুণ ব্যক্তি বিভিন্ন স্থানে ব্যস্ত, একজন বাইকে, অন্যজন ক্যামেরার সামনে, অন্যজন সড়কে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের মাসখানেকের মধ্যেই নতুন সম্পর্কে সোফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT