চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে দুর্ঘটনার শিকার শাহরুখ খান, নাকে চোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 04, জুলাই 2023
in বিনোদন
A A
শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার লস অ্যাঞ্জেলসে শুটিংয়ে ছিলেন বলিউড তারতা শাহরুখ খান। সেখানে দুর্ঘটনার শিকার হন ‘পাঠান’ খ্যাত এই সুপারস্টার। মঙ্গলবার দুপুরে এই দুঃসংবাদটি গণমাধ্যমে আসে।

জানা গেছে, শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে নাকে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ। আমেরিকাতেই হয়েছে অস্ত্রোপচার। তবে বর্তমানে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন বলেই খবর।

একটি সূত্রের বরাতে ই-টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে,‘শাহরুখ লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তার রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

সূত্রটি আরও জানায়, তার টিমকে চিকিৎসকরা জানিয়েছিলেন যে উদ্বেগের কিছু নেই তবে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। এখন তিনি দেশে ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ আছেন।

প্রায় ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। ২০১৭ সালেও তাকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয়েছিলো। এরআগে ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ এর শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তার অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘পাঠান’। ছবিটি বিশ্বব্যাপী আয় করে ১০০০ কোটি টাকার বেশী! আগামি ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় আছে ‘জওয়ান’। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। হাতে আছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু।

Tags: আমেরিকাজওয়ানদুর্ঘটনাপাঠানবলিউডভারতলিড বিনোদনশাহরুখশাহরুখ খানশুটিংসিনেমা
Previous Post

জামালপুরে মুক্তিযোদ্ধা সাদেক হত্যার প্রতিবাদে মানববন্ধন

Next Post

বেনজেমা-কন্তের পর আল ইত্তিহাদে গেলেন জোতা

Next Post
ফুটবল খেলোয়াড় জোতা আল ইত্তিহাদে যোগ দেওয়ার পর উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা-কন্তের পর আল ইত্তিহাদে গেলেন জোতা

প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংসপ্রাপ্ত এলাকা, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাসে চীনে ধেয়ে আসছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT