চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা পারিশ্রমিকে মাধবনের ছবিতে শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 21, জুন 2022
in বিনোদন
A A
শাহরুখ খান হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলছেন, পেছনে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা আর মাধবনের। যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে।

সম্প্রতি এক সাক্ষাতকারে ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেতা জানিয়েছেন, তার ছবিতে ক্যামিও করতে এক টাকাও পারিশ্রমকি নেননি শাহরুখ খান ও দক্ষিণী অভিনেতা সূর্য।

এক বার্তায় মাধবনকে বলতে শোনা যায়, ‘সূর্য হোক বা খানসাব (শাহরুখ), কেউ ছবির জন্য কোনো টাকা নেননি। ওরা ক্যারাভ্যান, কস্টিউম আর অ্যাসিস্টেন্টের জন্যও কোনো চার্জ নেননি। শুধু তাই নয়, সূর্য তো নিজের টাকায় টিমের সদস্যদের নিয়ে মুম্বাই উড়ে এসেছেন। না বিমানের ভাড়া নিয়েছেন, না যে ওর ডায়ালগ তামিলে অনুবাদ করে দিয়েছে তার ফি।’

‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো অনেক ভালো মানুষ আছেন। আমি ইন্ডাস্ট্রির বাইরের হয়েও সাহায্য চেয়ে পেয়েছি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আসন্ন ছবিটির প্রচারণা করায় অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়াকেও ধন্যবাদ জানিয়েন মাধবন বলেছেন, ওরা আমাকে যে ভালোবাসা আর সম্মান দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ।’

২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ ছবিতে ক্যামিও করেছিলেন মাধবন। আর তখনই এই সিনেমার গল্প শুনেছিলেন কিং খান। এমনকি জন্মদিনের পার্টিতে বলেছিলেন, ‘ম্যাডি আমি তোমার ছবিতে কিন্তু কাজ করতে চাই। আমাকে জানিও কখন কী হচ্ছে।’

পরিচালনার পাশাপাশি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এ প্রযোজনা, অভিনয় করেছেন মাধবন। গল্পও তার লেখা। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি হিন্দির পাশাপাশি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে আগামী ১ জুলাই।- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: আর মাধবনকন্নড়তেলেগুবলিউড বাদশামালায়ালামশাহরুখ খানসূর্য
Previous Post

মিশরের জন্য ‘কিছুই করেননি’ সালাহ: সাবেক কোচ

Next Post

ওড়িশার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Next Post
অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওড়িশার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

মনির খান নতুন গানের প্রচারে উপস্থিত, বাংলার সাংস্কৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গান নিয়ে বানভাসি মানুষের পাশে মনির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT