চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তের সিনেমার প্রস্তাব ফেরালেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
শাহরুখ খান সিনেমার সেটে স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার মধ্য দিয়ে ইতোমধ্যেই বিশ্বব্যাপী মাত করেছেন শাহরুখ। তাইতো দক্ষিণী অনেক পরিচালকের নজরেই এখন এই সুপারস্টার। যারই প্রেক্ষিতে এবার  ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘লিও’ খ্যাত পরিচালক লোকেশ কঙ্গরাজের সিনেমার প্রস্তাব পেলেন শাহরুখ। তাও কিনা আবার রজনীকান্তের মত মেগাস্টারের সাথে অভিনয়ের সুযোগ। কিন্তু সে সুযোগকে প্রত্যাখ্যান করলেন শাহরুখ নিজে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, রজনীকান্তকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন লোকেশ কঙ্গরাজ। আপাতত সিনেমাটির নাম রেখেছেন ‘থালাইভার ১৭১’। রজনীকান্তের এ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে নেওয়ার চেষ্টা করেছেন লোকেশ কঙ্গরাজ। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি শাহরুখ খান।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘লোকেশ শাহরুখ খানের সঙ্গে দেখা করে তার চরিত্রের বিষয়ে ব্যাখ্যা করেন। শাহরুখ খান সিনেমাটির বিষয়বস্তু পছন্দ করেছেন এবং রজনীকান্তকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। তারপরও বিনয়ের সঙ্গে এ সিনেমায় কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শাহরুখ খান। তিনি এখন স্বতন্ত্র ফিচার ফিল্মে কাজ করতে চান। কিন্তু লোকেশ শাহরুখকে ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।’

লোকেশের নির্দেশনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘লোকেশ কঙ্গরাজ অভিনেতা শাহরুখ খানের সমস্যা বুঝতে পেরেছেন এবং শাহরুখ খানের চিন্তা-ভাবনাকে সম্মান করেন। তবে শাহরুখ খান এককভাবে লোকেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

এদিকে শাহরুখ খান প্রস্তাব ফেরানোর পর লোকেশ কঙ্গরাজ যোগাযোগ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘এ সিনেমায় তার চরিত্রের বিষয়ে জেনে আগ্রহ প্রকাশ করেছেন রণবীর সিং। তবে চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য পড়তে চান তিনি। ২০২৪ সালে রণবীরের সঙ্গে আরেকবার বৈঠক করবেন লোকেশ।’

বর্তমানে ‘থালাইভার ১৭১’ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

সূত্র: ডিএনএ

Tags: রজনীকান্তলোকেশ কঙ্গরাজশাহরুখ খান
Previous Post

চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ

Next Post

শখের বসে বিদেশী পাখি পালন পরিণত হয়েছে লাভজনক বাণিজ্যে

Next Post
শখের বসে বিদেশী পাখি পালন ও বাণিজ্য, লাভজনক ব্যবসা. Channel i News - চ্যানেল আই নিউজ

শখের বসে বিদেশী পাখি পালন পরিণত হয়েছে লাভজনক বাণিজ্যে

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জেতার পর দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ জিতে দেশে ফিরলেন টাইগার যুবারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT