চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ নাকি ব্র্যাড পিট, কে কার কপি?

বিতর্কের জবাবে যা বললেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজনের চুল ধূসর, অন্যজনের বাদামী, দুজনই sunglasses পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছে তার আসন্ন সিনেমা ‘কিং’ এর ফার্স্ট লুক। যা দেখে শাহরুখ ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই সুপারস্টারকে।

তবে এর মাঝেও নেটিজেনদের একাংশ প্রকাশ্যে আসা ‘কিং’ এর প্রমোকে নিয়ে বিতর্কিত মন্তব্য ছড়াচ্ছে। নেটিজেনদের একাংশের দাবি,  ‘কিং’ সিনেমায় শাহরুখের লুকের সঙ্গে তারা মিল খুজে পেয়েছে ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’ সিনেমার লুকের। আর তাতেই নকলের বিতর্ক উঠেছে শাহরুখের বিরুদ্ধে।

অবশেষে এই তুলনা এবং সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া ফ্যান থিওরি নিয়ে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

‘কিং’-এর প্রথম লুক প্রকাশের পরেই, শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে যায়। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ‘এফ ওয়ান’-এ ব্র্যাড পিটের লুকের সঙ্গে তার চেহারার মিল খুঁজে বের করেন এবং দুজনের পাশাপাশি ছবি শেয়ার করেন। কিছু ভক্ত এটিকে ‘ইন্সপিরেশন’ বললেও, অন্যরা এটিকে ‘টুকলিবাজি’ বলে আখ্যা দেন, যা নিয়ে অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়।

তারই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ আনন্দ। এবার বলিউডকে কেন ক্রমাগত ঘৃণার শিকার হতে হয়, এই প্রশ্ন তুলে করা একটি টুইটের জবাব দিয়েছেন সিদ্ধার্থ। তার পোস্টে লেখা ছিল, ‘আজকাল হেটার্সদের যুক্তি বেশ মজার। যদি বলিউড সিনেমায় থাকে:- ফাইটার জেট – টপ গান-এর নকল, জাহাজ – টাইটানিকের নকল, একই পোশাক- ‘এফ ওয়ান’-এর নকল, কমলা পোশাক- হিন্দুবিরোধী, এদের আইকিউ লেভেল যেন সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।’

এই পোস্টে একটি কোলাজ শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখকে তার ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এও এই একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে। বরং তারপরে ব্র্যাড পিটকে তার ২০২৫ সালের ছবি ‘এফ ওয়ান’-এ সেইরকম লুকে দেখা যাচ্ছে এবং সবশেষে ‘কিং’-এর সেই ছবিটি, যা সোশ্যাল মিডিয়ায় পুরো আলোচনার জন্ম দিয়েছে।

সিদ্ধার্থ আনন্দের পোস্টের কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কয়েকটি হাসির ইমোজির সঙ্গে ‘থাম্বস আপ ইমোজি’ দিয়েছেন, যা দেখে মনে হচ্ছে তিনি পোস্টের ভাবনার সঙ্গে একমত।- হিন্দুস্থান টাইমস

Tags: কিংবলিউড বাদশাব্র্যাড পিটশাহরুখ খানসুপারস্টার
Previous Post

মালদ্বীপে ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

Next Post

জুলাই আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, পুরোনো স্থাপনা ও সবুজ গাছপালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ

বাংলাদেশের ফুটবল কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা, স্টেডিয়ামে অনুশীলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা-সামিত কবে আসছেন জানালেন বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT