চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 09, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেতা শাহরুখ খান তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'কিং' এর শুটিং সেটে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির বাকি এখনো লম্বা সময়। কিন্তু তার আগেই বলিউডের অন্যতম চর্চিত ছবি হয়ে উঠেছে শাহরুখ খানের ‘কিং’। এবার ‘কিং’ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খান অভিনীত এই ছবির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা। যদি সেই তথ্য সত্যি হয়, তবে জওয়ান-কে ছাপিয়ে এটিই হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

এতদিন ধরে এ খেতাব ছিল ‘জওয়ান’-এর দখলে। অ্যাটলি কুমার নির্মিত ছবিটি প্রায় ৪০০ কোটি রুপিতে বানানো হয়েছিল।এবার কি তবে ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘কিং’? না, তেমন কোনো নিশ্চয়তা মিলল না। বরং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানালেন, খবরটা সত্য নয়।

ছবির বাজেট নিয়ে যখন আলোচনা শুরু হলো, তখন সিদ্ধার্থ এক্স-এ লিখলেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি স্পষ্ট করেননি, তবে সহজেই আঁচ করা যায়, ‘কিং’-এর বাজেট নিয়েই এ প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা।

প্রথম দিকে ‘কিং’র পরিচালনার দায়িত্ব ছিল চিত্রনাট্যকার সুজয় ঘোষের হাতে। তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ বানিয়েছেন।

নতুন ছবিতে অনেক তারকার সমন্বয় করা হচ্ছে। শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন তার কন্যা সুহানা খান। এছাড়াও আছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, রাঘব জুয়াল প্রমুখ।

শোনা যাচ্ছে, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘কিং’।

Tags: কিংবলিউডবাজেটশাহরুখ খানসিনেমা
Previous Post

সিলেটে উবারের যাত্রা শুরু

Next Post

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

Next Post
অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো, যা উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

বাংলাদেশের অর্থমন্ত্রী ও এনবিআর কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT