চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস্তবে রূপ নিলো শাহরুখের যে স্বপ্ন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 02, জুলাই 2026
in বিনোদন
A A
শাহরুখ খানকে দেখা যাচ্ছে, তিনি sunglasses পরেছেন ও হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় ক্যারিয়ার গড়লেও ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শাহরুখ খানের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য অনেক। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার, লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটেও রয়েছে তার দল।

এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের। সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মতো।

শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। কেবল ক্রীড়াই নয়, এই মাঠ বিনোদন এবং পরিবারের জন্যও।’

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানায় আছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে রাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখের অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

Tags: লস-অ্যাঞ্জেলসশাহরুখ খানস্টেডিয়াম
Previous Post

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

Next Post

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

Next Post
স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবিলার জন্য প্রস্তুতির কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা, নিরাপত্তা ও উন্নয়নের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT