চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই ‘পুষ্পা’ নির্মাতার ছবিতে খলনায়ক শাহরুখ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 18, মার্চ 2025
in বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজনের কালো পোশাক ও অন্যজনের নীল শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণের মণিরত্নম হোক কিংবা অ্যাটলি কুমার, ইতোমধ্যেই দক্ষিণের নামিদামি সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলিউড তারকা শাহরুখ খান। এবার দক্ষিণের আরেক খ্যাত নামা পরিচালকের সঙ্গে তার কাজ করার খবর নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের সূত্রে জানা যাচ্ছে, ‘পুষ্পা’ পরিচালক সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন ‘কিং খান’। আর সুকুমারের ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে!

আর এই গুঞ্জন প্রকাশ্যে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। অনেকে বিশ্বাসও করতে পারছেন না যে, সত্যিই কি খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে!

দক্ষিণের পরিচালকেরা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দারুণ আগ্রহী। এই তালিকায় আছে সুকুমারের নাম। এর আগে গুঞ্জন ছিল যে সুকুমারের সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে আসতে চলেছেন শাহরুখ। কিন্তু এখন নতুন এবং ভিন্ন এক গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, সুকুমার গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা নিয়ে এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে শাহরুখকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। বৈষম্যের মতো সামাজিক সমস্যা ঘিরে ছবিটি নির্মাণ করা হবে। শাহরুখ আর সুকুমার একসঙ্গে আসা মানে সিনেমাপ্রেমীদের জন্য এক বড়সড় উপহার। কিন্তু শাহরুখপ্রেমীদের এই ছবির জন্য লম্বা অপেক্ষা করতে হবে। কারণ, দুজনেই এখন একাধিক প্রকল্প ঘিরে ব্যস্ত।

সুকুমারের হাতে ‘আরসি ১৭’,‘পুষ্পা ৩’ ও ‘র‍্যাম্পেজ’ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে। এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। শাহরুখ আর সুকুমারের জুটি দেখার জন্য সিনেমাপ্রেমীদের প্রায় দুই বছর মতো অপেক্ষা করতে হতে পারে।

Tags: খলনায়কমণিরত্নমশাহরুখ খানসুকুমার
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক বরখাস্ত, বহিষ্কার ২৮৯ শিক্ষার্থী

Next Post

উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

Next Post
উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের জন্য গণঅধিকার পরিষদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

নাগপুরে কারফিউর মধ্যে অগ্নিসংযোগ ও সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নাগপুরে হিন্দু-মুসলমান সহিংসতা, কারফিউ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT