চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ১৩ কোটির ‘মান্নাত’র দাম এখন ২০০ কোটি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 28, আগস্ট 2025
in বিনোদন
A A
শাহরুখ খান উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, শান্ত ও আত্মবিশ্বাসী।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকায় মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রপাড়ে প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’ কিনেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যেটি শুধু বাড়ি নয়, এখন হয়ে উঠেছে মুম্বাইয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট।

বলা হয়ে থাকে, মুম্বাই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় যদি মান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে একটি ছবি না তোলা হয়!

শাহরুখ খানের নিজের ভাষায়, এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি। বাবা–মা হারানোর পর মাথা গোঁজার স্থায়ী ঠিকানা চেয়েছিলেন তিনি। সেই আকাঙ্ক্ষারই ফল মান্নাত। যদিও শাহরুখ শুরুতে তার এই প্রাসাদের নাম দিয়েছিলেন ‘জান্নাত’, পরে সেটিই হয়ে ওঠে ‘মান্নাত’, যার অর্থ প্রার্থনা।

বর্তমানে ২৭ হাজার বর্গফুট জুড়ে দাঁড়িয়ে থাকা মান্নাতের ভেতরে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশাল বাগান, সুইমিং পুল, জিম, শাহরুখের ব্যক্তিগত অফিস, লাইব্রেরি, এমনকি ৪২ আসনের একটি ব্যক্তিগত সিনেমা হলও আছে, যেখানে সাজানো রয়েছে ক্লাসিক হিন্দি সিনেমার পোস্টার। মান্নাতে রয়েছে শাহরুখের পুরস্কার ও ট্রফি রাখার জন্য আলাদা কক্ষও।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, এখন যদি শাহরুখ মান্নাত বিক্রি করার সিদ্ধান্ত নেন, তবে এটি সহজেই ২০০ কোটি টাকারও বেশি মূল্যে হাতবদল হতে পারে। কেননা জমির আকার, অবস্থান এবং ‘সেলিব্রিটি প্রিমিয়াম’ মিলে এর দাম আকাশছোঁয়া। তবে কিং খান বহুবার জানিয়েছেন, মান্নাত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা কখনোই বিক্রি করবেন না তিনি।

মান্নাতের আগের নাম ছিল ‘ভিলা ভিয়েনা’, যা ১৯১৪ সালে নির্মিত হয় এবং এটি বর্তমানে গ্রেড–৩ হেরিটেজ সম্পত্তি। মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই শাহরুখ এর সঙ্গে যুক্ত করেছেন ছয়তলা একটি অ্যানেক্স।

ঐতিহ্য ও আধুনিকতার এই মিশ্রণেই মান্নাত হয়ে উঠেছে বলিউডের সবচেয়ে আইকনিক বাড়িগুলোর একটি। মান্নাত বাদশাহর কাছে কেবলই একটি বিলাসবহুল বাংলো নয়, বরং এটি তার পরিবারের আবেগ, স্বপ্ন আর প্রার্থনার বাস্তব রূপ।- হিন্দুস্থান টাইমস

Tags: দামবলিউড বাদশাহমান্নাতশাহরুখ খান
Previous Post

৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

Next Post

নদীতে মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

Next Post
ইটনা থানার কিশোরগঞ্জের ছবি, পুলিশ ও গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

নতুন আইফোন ১৭ সিরিজের তিনটি রঙিন মডেল দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৭ সিরিজ লঞ্চ হচ্ছে ৯ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT