চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে: শফিকুল ইসলাম মাসুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 31, অক্টোবর 2024
in রাজনীতি
A A
শফিকুল ইসলাম মাসুদ বক্তৃতা দিচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি বাংলাদেশকে বের করতে হয়, তাহলে অবশ্যই ২০০৬ সালের ২৮ অক্টোবরের বিচার সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম সংস্কার শুরু করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সেই হতাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে করা হলেই কেবল সকল সংস্কার সুন্দরভাবে সম্পন্ন হতে পারে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর: ফ্যাসিবাদের উত্থান; পথ হারিয়েছিল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও সম্ভাবনার বাংলাদেশ সংগঠনের সেক্রেটারি ড. মুহাম্মদ আবদুল মান্নানের পরিচালনায় উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাছুম।

তিনি বলেন, দেশের সকল ক্ষেত্রে ন্যায়বিচার বা যেকোন সংস্কার ফলপ্রসূ হবে বলে জনগণ মনে করে। আমরা যদি আগামীতে ভয়ভীতি মুক্ত সত্যিকার একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই তাহলে গত ফ্যাসিবাদী সরকারের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রফেসর ওয়ারেসুল আলম বুলবুল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কর্নেল আব্দুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. বেলায়েত হোসেন, প্রকৌশলী শেখ আল আমিন, এডভোকেট রেজাউল করিম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিবাদ আওয়ামী লীগের যতটা বর্বরতা দেখেছি, মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর ততটা বর্বরতা দেখিনি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. বেলায়েত হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগে কোন সাংবিধানিক সংকট সৃষ্টি হবে না। রাষ্ট্রপতি এরশাদ উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এখন যেহেতু উপরাষ্ট্রপতি পদ নাই সেহেতু রাষ্ট্রপতি জনগণের কাছে পদত্যাগ জমা দিবেন। জনগণের প্রতিনিধি হচ্ছে সরকার। সুতারাং রাষ্ট্রপতি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারে।

এছাড়া বক্তারা সকলেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন। তিনি ২৮ অক্টোবর ২০০৬ থেকে ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করতে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

সেমিনারে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ মূলত চেয়েছে জামায়াত-বিএনপির ঐক্যের ফাটল ধরাতে। তারা জানত এটি করতে পারলেই তারা ক্ষমতা দখল করতে পারবে। কারণ জামায়াত-বিএনপি জোটগতভাবে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতাতো দূরের কথা কখনো বিরোধী দলের আসনেও সংসদে বসতে পারবে না। সেজন্য তারা ২৮ অক্টোবর সৃষ্টি করেছে। সেদিন তারা মশাল হাতে নিয়ে এসেছে জামায়াত-শিবিরের অফিস পুড়িয়ে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেশবাসীকে নিজেদের কব্জায় রাখতে।

Tags: ২৮ অক্টোবরজামায়াতে ইসলামীমাসুদ
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post

সাবিনাদের অভিনন্দন জানিয়ে যা লিখলেন মাশরাফী

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপে বিজয়ী, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনাদের অভিনন্দন জানিয়ে যা লিখলেন মাশরাফী

বিশ্বকাপ ক্রিকেটে কোচের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ জিতিয়েই কোচের দায়িত্ব ছাড়তে চাইলেন বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT