চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জন্মদিনে শাবনূরের হৃদয়ছোঁয়া বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
সালমানের জন্মদিনে শাবনূরের হৃদয়ছোঁয়া বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেন ঢাকাই সিনেমার এই স্বপ্নের নায়ক। অকাল প্রয়াণে তিনি মাত্র ২৫ বছর বয়সেই বিদায় নিলেও আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন।

চলচ্চিত্র জীবনে সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। একসঙ্গে এই জুটি পর্দায় হাজির হলেই দর্শকের কাছে তৈরি হতো এক বিশেষ আকর্ষণ। তাদের রসায়ন ঢাকাই সিনেমায় কিংবদন্তীর মর্যাদা পেয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন শাবনূর। চলচ্চিত্রে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরব থাকেন। প্রিয় সহঅভিনেতার জন্মদিনে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন আবেগঘন একটি স্মৃতিচারণা।

নিজের ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন—“শুভ জন্মদিন স্বপ্নের নায়ক। বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা প্রয়াত সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নায়ক এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে—বেঁচে থাকবে চিরকাল।”

শাবনূর বলেন, “তার (সালমান) কালজয়ী চলচ্চিত্রগুলো আজও দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে আছে। সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।”

সবশেষে লিখেন,”জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমায় জান্নাতবাসী করুন, আমিন।”

সালমান শাহর অকাল প্রয়াণের ২৯ বছর পরও ঢাকাই সিনেমায় তার শূন্যতা আজও পূরণ হয়নি। জন্মদিনে সহঅভিনেত্রীর এমন আবেগঘন স্মরণ আবারও প্রমাণ করল—তিনি শুধু একজন নায়ক নন, ছিলেন এবং আছেন বাংলা চলচ্চিত্রের এক অবিনশ্বর ধ্রুবতারা হয়ে।

Tags: জন্মদিনলিড বিনোদনশাবনুরশাবনূরসালমানসিনেমাসুপারস্টার
Previous Post

বাবার মৃত্যুতে এশিয়া কাপ থেকে দেশে ফিরেছেন ওয়েল্লাগে

Next Post

ওয়েল্লাগের ওভারে ৫ ছক্কা দেখে বাবার মারা যাওয়ার খবরটি সঠিক নয়

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা বিমানবন্দরে আসছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েল্লাগের বাবার মৃত্যু খবর শুনে স্তব্ধ হয়ে গেলেন নবি

দুজন পুরুষ হাসিমুখে, একজন যুবক ও একজন বৃদ্ধ, পরস্পর পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন পেসার ইবাদতের বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT