চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঞ্চনের অসুস্থতার খবরে ভারাক্রান্ত শাবনূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in বিনোদন
A A
শাবনূর ও তার স্বামী হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে চলচ্চিত্র অঙ্গনজুড়ে উদ্বেগ! সেই সাথে সহঅভিনেতার জন্য প্রার্থনা ও শুভ কামনাও জানাচ্ছেন অনেকে।

এই প্রার্থনার সারিতে যুক্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরও। বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী এই চিত্রনায়িকা মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটি কোলাজ ছবি শেয়ার করে প্রকাশ করেন গভীর মমতা ও শ্রদ্ধায় ভরা অনুভূতি।

শাবনূর লেখেন,“বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।”

তিনি বলেন,“তিনি (কাঞ্চন) চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।”

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে শাবনূর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নব্বইয়ের দশকে।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারের একটি অংশ অপসারণ করা হলেও সম্পূর্ণ অপারেশন ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত থেরাপি চলছে। তিনি লন্ডনে মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন এবং চিকিৎসক ভিনায়ার তত্ত্বাবধানে রয়েছেন।

অন্যদিকে, কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যেই প্রার্থনা জানিয়েছেন শাকিব খান, মিশা সওদাগর, ডিপজলসহ চলচ্চিত্র অঙ্গনের নবীন ও প্রবীণ অনেক শিল্পী। সবার প্রত্যাশা—চলচ্চিত্রের এই প্রিয় মুখ দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন নতুন উদ্যমে, হাস্যোজ্জ্বল মুখে।

Tags: অভিনয়আগস্টইলিয়াস কাঞ্চননব্বই দশকলিড বিনোদনসিনেমা
Previous Post

শুটিং সেটে হৃদরোগে আক্রান্ত হয়ে কন্নড় অভিনেতার মৃত্যু

Next Post

‘ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা’

Next Post
নেতারা একসঙ্গে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করছেন, microphones ও ক্যামেরার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা'

বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবের ছবি, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করা প্রয়োজন নেই: ইসি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT